গুপ্ত হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যে রাইটস অব দ্যা পিপলের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫
বাংলাদেশে গুপ্তহত্যা, সচিবালয়ে আগুন এবং অব্যাহতভাবে ষড়যন্ত্রের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর সোমবার লন্ডনের হোয়াইটচ্যাপলের একটি রেস্টুরেন্টের হলরুমে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্যা পিপলের উদ্যোগে এই সভা হয়।
এতে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভার সূচনা বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাসুদ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পলায়ন করলেও তার দোসররা বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে। টার্গেট করে চোরাগুপ্তা হামলা চালিয়ে ডিসেম্বর মাসেই তিনজন মেধাবী ছাত্রকে হত্যা এবং অনেককে আহত করা হচ্ছে। উক্ত সভা থেকে অবিলম্বে সকল খুনীদের গ্রেফতার এবং আওয়ামীলীগকে নিষিদ্ধের জোর দাবি জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন শাওন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম আনহার, যুগ্ম-সাধারন সম্পাদক মো:সানাউর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ লস্কর, প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, দপ্তর সম্পাদক মো:কাওছার আহমেদ, মানবাধিকার কর্মী আমিনুল ইসলাম মুকুল, সাবেক ছাত্রনেতা মিনহাজুল আবেদিন রেজা।
সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুল মুমিন রাহী, আব্দুল কুদ্দুস মাছুম,ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল সহ-সভাপতি আবুল মনসুর,সাজেদ আহমদ, শিমুল ইসলাম, মো:আবু সাঈদ,শাকিল আহমদ, মো: ফজলুর রহমান, এস এইচ এম এ লতিফ, মো: রেজউল করিম, সৈয়দা রিপা বেগম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

