|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

লন্ডনে হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪

হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গত ২১ ডিসেম্বর শনিবার ইশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মিলনায়তনে অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউকের বিভিন্ন শহর থেকে নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ইউকের নব নির্বাচিত সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপূরী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন নব নির্বাচিত জেনারেল সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া। সহযোগিতায় ছিলেন হেফাজত ইউকের জয়েন্ট সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ।

অভিষেক অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে দায়িত্বশীল নেতৃবৃন্দ তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ঈমান- ইসলামের হেফাজত, আল্লাহ ও রাসূলের মর্যাদা রক্ষা, ইসলামবিরোধী গভীর ষড়যন্ত্র সমুহের কার্যকর মোকাবেলা এবং সকল বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামী ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তার ঐতিহাসিক যাত্রা শুরু করেছিল। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এবং ঝঞ্ছাবিক্ষুব্ধ প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে হেফাজতে ইসলাম আজ স্বমহিমায় সফল ভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ইতিহাসের নজিরবিহীন ইসলামী ঐক্যের স্মারক এ প্লাটফর্মটি উপযুক্ততা, কার্যকারিতা ও গ্রহণযোগ্যতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এটা হেফাজতের মকবুলিয়াতের স্পষ্ট দলীল। শাপলাচত্বর ট্রাজেডি পরবর্তী সময়ে হেফাজতে ইসলাম ইউকের সফল প্রোগ্রাম গুলো ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের উপর যারা জুলুম নির্যাতনের ষ্ট্রিম রোলার চালিয়ে ছিল, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেই লাঞ্ছনার অতল গহ্বরে নিপতিত করেছেন। হেফাজতের কোরবানি ও ত্যাগের সূত্র ধরে আজ এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। নতুন মহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছে আজ হেফাজত। এখন সময় এসেছে ইউকেতেও হেফাজতে ইসলামের কার্যক্রমকে আরো গতিশীল করার। বলতে দ্বিধা নেই, বর্তমান এই যুগসন্ধিক্ষণে হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ । আগামীর কর্মসূচি পালনে ঐক্যের এক মজবুত সেতুবন্ধন রচনার মধ্য দিয়েই আমাদের জন্য সফলতার দিগন্ত উন্মোচিত হতে পারে।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপূরী নবনির্বাচিত ইউকে কমিটির পূর্ণাঙ্গ তালিকা উপস্থিতির সামনে পাঠ করে শোনান। ১০১ সদস্য বিশিষ্ট ইউকে কার্যকরি কমিটি ছাড়াও ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা বোর্ডও তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।

হেফাজতে ইসলাম ইউকের নবগঠিত কমিটি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে শুরুতেই বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে কমিটির সহ সভাপতি মাওলানা ফয়েজ আহমদ।

হেফাজতে ইসলাম ইউকের অভিষেক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন হেফাজতে ইসলাম ইউকের উপদেষ্টা শায়েখ মাওলানা তরিকুল্লাহ,বিশিষ্ট আলেমে দ্বীন হেফাজতে ইসলাম ইউকের উপদেষ্টা মাওলানা এখলাছুর রহমান, হেফাজতে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা সাদিকুর রহমান,সহ সভাপতি মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, সহসভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, সহ সভাপতি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম, সহ সভাপতি মুফতি মাওসুফ আহমদ,সহ সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি মুফতি হাবিব নুহ, সহ-সভাপতি মাওলানা মামনুন মহিউদ্দিন, হেফাজতে ইসলাম ইউকের এসিসটেন্ট সেক্রেটারি মুফতি সালেহ আহমদ,এসিসটেন্ট সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান (ওল্ডহাম), হেফাজতে ইসলাম ইউকের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ,হেফাজতে ইসলাম ইউকের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী (ওল্ডহাম), হেফাজতে ইসলাম ইউকের সহকারি শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুফাইস আহমদ,হেফাজতে ইসলাম ইউকের সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ (রচডেল) প্রমুখ৷

অভিষেক অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ইউকের উপদেষ্টা মাওলানা হারিসুদ্দীন (লন্ডন),উপদেষ্টা ক্বারি আব্দুল মুকিত আযাদ (বার্মিংহাম),উপদেষ্টা মাওলানা সাইদ আলি (দশঘরী),উপদেষ্টা হাফিজ মাওলানা সাদিকুর রহমান,হেফাজতে ইসলাম ইউকের সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আব্দুর রব ফয়জি, সহ সভাপতি মাওলানা শাহ মিজানুল হক, হেফাজতে ইসলাম ইউকের নির্বাহি সদস্য মাওলানা সৈয়দ মুশাররফ আলী, মাওলানা নাজিম উদ্দিন,নির্বাহি সদস্য আ, ফ, ম শুয়াইব আহমদ, হেফাজতে ইসলাম ইউকের এসিসটেন্ট সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন, এসিসটেন্ট সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবির,হেফাজতে ইসলাম ইউকের অর্থ সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন,হেফাজতে ইসলাম ইউকের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল বাছিত,হেফাজতে ইসলাম ইউকের সহ প্রচার সম্পাদক মুফতি শাহ আবু বকর, সহ প্রচার সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন,হেফাজতে ইসলাম ইউকের সহকারি শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তায়িদুল ইসলাম,হেফাজতে ইসলাম ইউকের সহকারি যুব বিষয়ক সম্পাদক হাফিজ ওয়ালিদুর রহমান,সহকারি যুব বিষয়ক সম্পাদক আব্দুল করিম উবায়েদ,সহকারি যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা খালেদ আহমদ,হেফাজতে ইসলাম ইউকের নির্বাহি সদস্য মাওলানা মুখতার হুসাইন, নির্বাহি সদস্য মুফতি সৈয়দ রিয়াজ আহমদ,নির্বাহি সদস্য মুফতি আব্দুর রাজ্জাক, নির্বাহি সদস্য মওলানা মহিউদ্দিন খাঁন ও হাফীজ মাওলানা সুহাইল আহমদ প্রমুখ৷

অভিষেক অনুষ্ঠান শেষে হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির সংক্ষিপ্ত নির্বাহী মিটিং অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আলোচনার পর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন, হেফাজতে ইসলাম ইউকের কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন শাখা পুনর্গঠন, ইউকে জুড়ে নতুন শাখা গঠন ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top