|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির সংবাদ সম্মলেন : অফস্টেড রিপোর্টে প্রতিটি ক্ষেত্রে ‘গুড’ গ্রেড অর্জন

লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির সংবাদ সম্মলেন : অফস্টেড রিপোর্টে প্রতিটি ক্ষেত্রে ‘গুড’ গ্রেড অর্জন


প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪

দেশ ডেস্ক, ৫ ডিসেম্বর ২০২৪ : লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি এবারের অফস্টেড রিপোর্টে প্রতিটি ক্ষেত্রে ‘গুড’ গ্রেড অর্জন করেছে । ২০২২ সালের অফস্টেড পরিদর্শনে স্কুলটি যেখানে ‘রিকোয়ার্স ইম্প্রুভমেন্ট’ হিসেবে মূল্যায়িত হয়েছিল, সেখানে ২০২৪ সালের অক্টোবর মাসে এখন সম্পূর্ণ ‘গুড’ হিসেবে গ্রেড লাভ করেছে । স্কুলের প্রধান শিক্ষক আশিদ আলী এই অর্জনের জন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই গ্রেড অর্জন করতে পেরেছে। এমন সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমরা আরো ভালো গ্রেড অর্জন করতে পারবো।

গত ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে একাডেমি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন প্রধান শিক্ষক আশিদ আলী এই আশাবাদ ব্যক্ত করেন। এতে তিনি স্কুলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-প্রধান শিক্ষক আশরাফ খান, ক্যারিয়ার লিড মুহি মিকদাদ, শিক্ষার্থী সুরাইয়া ভূইয়া, কিমুর কোজোগুলভ, সালাহুদ্দিন বৌদালি, সায়িদ কুতুব ও ফাহিমা মাহমুদ ।


লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক আশিদ আলী বলেন, ২০২২ সালে স্কুলের শিক্ষার্থীদের আচরণ, নিরাপত্তা এবং ব্যক্তিগত উন্নয়ন ‘গুড’ হলেও পুরো স্কুলের জন্য ‘রিকোয়ার্স ইম্প্রুভমেন্ট’ পাওয়ায় আমরা হতাশ ছিলেন । তবে ২০২৪ সালের নতুন অফস্টেড মানদণ্ডের অধীনে এই পরিবর্তন ঘটে, যেখানে পুরোপুরি গ্রেডিংয়ের পরিবর্তে পৃথক পৃথক ক্ষেত্রে মূল্যায়ন করা হয় । লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি ২০১৪ সালে ফ্রি স্কুল হিসেবে চালু হয় । আমরা গর্বিত যে, এই একাডেমী ২০২৪ সালের গ্রীষ্মে জিসিএসই পরীক্ষায় জাতীয় গড়ের চেয়ে ভালো ফলাফল অর্জন করেছে । বিশেষ করে ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ে । এছাড়া, গত মাসে স্কুলটি তার দশম বার্ষিকী উদযাপন করেছে এবং প্রথম ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনও হয়েছে।

অফস্টেড রিপোর্টের কিছু গুরুত্বপূর্ণ দিক: স্কুলটি একটি সমৃদ্ধ পাঠ্যক্রম ডিজাইন করেছে যা জাতীয় পাঠ্যক্রমের পরিসর এবং লক্ষ্যকে পুরোপুরি ধারণ করে।

শিক্ষার্থীরা স্কুলের আচরণ সম্পর্কিত উচ্চ প্রত্যাশাগুলি ভালভাবে বুঝতে পারে এবং আচরণের জন্য একটি সুষ্ঠু এবং স্পষ্ট ব্যবস্থা রয়েছে । যেকোনো আচরণগত ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ এবং সমাধান করা হয় । স্কুলটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সমৃদ্ধকরণ সুযোগ প্রদান করে, যা তারা অত্যন্ত মূল্যায়ন করে। সেন্ড শিক্ষার্থীদের জন্য স্কুলের সহায়তা কার্যকর এবং শিক্ষকরাও উপযুক্ত অভিযোজনের মাধ্যমে তাদের জন্য শিখন কার্যক্রম সহজতর করেন। ব্যক্তিগত উন্নয়ন পাঠ্যক্রমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ছাত্র-ছাত্রীদের জন্য মূল্যবান অভিজ্ঞতার সুযোগ দেওয়া হয়। নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা সঠিকভাবে কার্যকর। সাপ্তাহিক এসেম্বলীতে নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ বার্তা বিষয়ক আলোচনা হয়। স্কুলটির ট্রাস্ট স্কুলের কার্যক্রম ভালোভাবে জানে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করে। শিক্ষকরা বলেন, স্কুলের নেতৃত্ব তাদের সুস্থতা এবং কর্মব্যস্ততার প্রতি অত্যন্ত যত্নবান।


আশিদ আলী আরো বলেন- আমরা এই সুযোগটিকে স্বাগত জানাই যাতে আমাদের অগ্রগতির বিষয়টি পরিদর্শকদের কাছে তুলে ধরতে পারি। তারা লক্ষ্য করেছেন যে, আমাদের শিক্ষার্থীরা আনন্দিত এবং আমাদের উচ্চাকাঙ্ক্ষী পাঠ্যক্রম এবং অতিরিক্ত পাঠ্যক্রম কার্যক্রমের সুফল পাচ্ছে । বিশেষ করে আমাদের পাঠ্যক্রম, অতিরিক্ত পাঠ্যক্রম প্রস্তাবনা,পড়াশোনায় গুরুত্ব দেওয়া এবং আচরণগত উচ্চ মানের প্রশংসা পেয়েছি।”

একাডেমির ক্যারিয়ার লিড ও কমিউনিটি এনগেজমেন্ট অফিসার মুহি মিকদাদ বলেন: “এটি একটি বড় অর্জন, তবে আমাদের কঠোর পরিশ্রম এখানেই থেমে থাকবে না । আমরা আগামী অফস্টেড পরিদর্শনে ‘আউটস্ট্যান্ডিং’ গ্রেড পেতে আরও কঠোর পরশ্রম চালিয়ে যাব ।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top