|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকের প্রথম মিলন মেলা অনুষ্ঠিত

লন্ডনে গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকের প্রথম মিলন মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪

গ্রেটার যশোর এসোসিয়েশন ইউকের প্রথম মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেজ সেন্টারে এই মিলন মেলার আয়োজন করা হয়।

এতে সংগঠনের ৬০ জনেরও বেশী সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই মিলন মেলাতে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনের কনভেনর এবং কমিউনিটির বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মো. কামরুল হাসান (এমকিউ হাসান) এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন ব্যারিস্টার জুবা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ বশির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতি ব্যারিস্টার মো. কামরুল হাসান উপস্থিত সবাইকে স্বাগত জানান।

এসময় তিনি জানান, গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকের প্রথম সভা গত ৯ মে ২০২৪ তারিখে এমকিউ হাসান সলিসিটরস হোয়াইটচ্যাপেলের অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের উপস্থিতিতে একটি আহবায়ক কমিটি গঠন করা হয় এবং সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার মো. কামরুল হাসান (এম কিউ হাসান)-কে আহবায়ক করা হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়। সেগুলো হচ্ছে- নড়াইল, মাগুরা, ঝিনাইদহ এবং যশোর সহ বৃহত্তর যশোর অঞ্চলের প্রতিনিধিত্ব করার জন্য এই সংগঠনটি গঠিত হবে এবং নাম হবে ‘গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকে’। সংগঠনটি একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে, যার মাধ্যমে এই সংগঠন বৃহত্তর যশোর সম্পর্কিত বিভিন্ন দাবি এবং সমস্যাগুলি উত্থাপন করবে। যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর যশোরবাসীদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে এবং গেট-টুগেদার, ঈদ উদযাপন, বসন্ত উৎসব এবং মধুমেলার মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এই সংগঠনের মাধ্যমে ইউকেতে বসবাসকারী বৃহত্তম যশোরবাসী একে অপরকে সাহায্য করার চেষ্টা করবে।

সভায় বক্তব্য রাখেন রাজিয়া বেগম, মোস্তফা ফারুক, ব্যারিস্টার আবু রেজা তুহিন, ড. কামরুল হাসান, নাজমুল হাসান, অ্যাকাউন্টেট আবু সাজ্জাদ, ব্যারিস্টার চঞ্চল মাহফুজ, সলিসিটর মামুন, নাজমা খাতুন, ডলার বিশ্বাস, বসির উদ্দীন , এ্যাডভোকেট মতিউর রহমান, ইফতেহেদুল ইসলাম হিমেল, সাংবাদিক মুজাহিদ প্রমুখ।

সভায় আগত সদস্যবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই সংগঠনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জোর আশা ব্যক্ত করেন। আগামী সামারে আরো ব্যাপকভাবে বড় ইভেন্টের আয়োজন করার কথা ব্যক্ত করা হয় এবং কমিটি করার আগ্রাহ প্রকাশ করা হয়। উপস্থিত সদস্যবৃন্দের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top