|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. এশিয়ান কারি অ্যাওয়ার্ডস ২০২৪ : ইস্ট মিডল্যান্ডস রিজিয়নে সেরা শেফ নির্বাচিত হলেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম

এশিয়ান কারি অ্যাওয়ার্ডস ২০২৪ : ইস্ট মিডল্যান্ডস রিজিয়নে সেরা শেফ নির্বাচিত হলেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম


প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪

দেশ ডেস্ক, ২০ নভম্বের ২০২৪ : নর্থাম্পটনের আরামিনতাজ রেস্টুরেন্টের হেড শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম ব্রিটেনের মর্যাদাকর এশিয়ান কারি অ্যাওয়ার্ডস, ইস্ট মিডল্যান্ড রিজিয়নে শেফ অব দ্যা ইয়ার বা বছরের সেরা শেফ নির্বাচিত হয়েছে।
১৭ নভেম্বর রোববার সন্ধ্যায় লন্ডন পার্ক লেনের গ্রোভনর হোটেলে আলো ঝলমলে আয়োজনে বিপুল সংখ্যক দেশী-বিদেশী অতিথির উপস্থিতিতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
এহসানুল ইসলাম চৌধুরী শামীম গত দেড় দশক ধরে নর্থাম্পটন ও আশেপাশের বিভিন্ন শহরের রেস্টুরেন্ট ও টেইকওয়েতে শেফ হিসাবে কর্মরত ছিলেন।
মন্ত্রী ,এমপি, মেয়র সহ অনেক গন্যমান্য ব্যক্তি শামীমের হাতের রান্না খেয়ে প্রশংসা করেছেন।শেফ হিসেবে তার খাবারের স্বাস্থ্য মান এবং একই সাথে বাঙালিয়ানা বজায় রেখে অন্যান্য এথনিক ফিউশন আলাদা একটি খ্যাতি দিয়েছে তাকে।
এহসানুল চৌধুরী শামীম সেরা শেফ অব দ্যা ইয়ার হিসেবে বিজয়ী হওয়ার পর বলেন, আমার দেড় দশকের শেফ হিসাবে একটাই সবচেয়ে বড় প্রাপ্তি, সেটা হলো আমার কাস্টোমাররা খাবার খেয়ে তাৎক্ষনিকভাবে তাদের ভালোবাসার প্রকাশ করেন । প্রসংশার করেন মন থেকে । তবে এই পুরস্কার আলাদা গুরুত্ব বহন করে। শেফ হিসাবে এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিলো।

নিজের খাবারের গুন সম্পর্কে তিনি বলেন, চেষ্টা করি যখন যে রেস্টুরেন্টে কাজ করি সেই এলাকার মানুষের খাবারের চাহিদা সম্পর্কে জেনে নেয়ার । ফুড হেভিট জেনে নিয়ে সেটার সাথে নিজের মেধার সমন্বয় ঘটিয়েই খাবার তৈরি করি । একই সাথে খাবারের শৈল্পিক উপস্থিতিও আমার আলাদা বৈশিষ্ট্য । কোন আর্টিফিশিয়াল রং বা কিছু ব্যবহার করিনা । যা খাওয়া যায় তাই দিয়েই খাবারের ডেকোরেশন করি। এটা কাস্টমার খুব পছন্দ করে।
উল্লেখ্য, ২০২২ সালে বিসিএ আয়োজিত ব্রিটেনের সেরা শেফ এর পুরুস্কার সহ একাধিক পুরস্কার বিজয়ী সেলিব্রেটি শেফ শামীম এর কাছে রান্না একটি পেশন।
ব্রিটিশ পার্লামেন্টের এমপি ও মন্ত্রীর রুশনারা আলী বলেন, সেলিব্রেটি শেফ এসানুল ইসলাম চৌধুরী শামীম সেরা শেফের পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা রইল।
নর্থাম্পটন নর্থ আসনের লেবার পার্টির এমপি লুসি রিগবি বলেন, আরামিনতাজ রেস্টুরেন্টে হেড শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীমের হাতের রান্না খাবার খেয়েছি । খুব ভালো লেগেছে। শামীমের রান্না খুবই মজাদার এবং সুস্বাদু। শামীম এক্সিলেন্ট শেফ। তার সাফল্য কামনা করি।
সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম এশিয়ান কারি এওয়ার্ডে সেরা শেফের পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইন্টারন্যাশনাল শেফ টমি মিয়া, তিনি বলেন আমি খুবই খুশি হয়েছি শামীম এশিয়ান কারি এওয়ার্ড পাওয়ায়। শামীম সাংবাদিকতার পাশাপাশি একজন ভালো মানের শেফও ।শামীমের হাতের রান্নায় জাদু আছে । তার সাফল্য কামনা করি। শিগগিরই সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম এর হাতের খাবার খেতে নর্থাম্পটন আসবো।
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অনিওনবাজি বানিয়ে বিশ্ব রেকর্ডধারী সেলিব্রেটি শেফ অলি খান এমবিই বলেন,সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম এশিয়ান কারি এওয়ার্ডে শেফ অফ দা ইয়ার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি । তার হাতের রান্না খেয়েছি । খুবই মজাদার ও সুস্বাদু। শুভকামনা রইল । তিনি ভবিষ্যতে আরো অনেক বড় কিছু করতে পারবেন বলে আমি আশাবাদী।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের বলেন, আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম এশিয়ান কারি ওয়ার্ডে সেরা শেফের পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানাই । শামীম একজন ভালো শেফ, ভালো সাংবাদিক, ভালো গার্ডেনার । শামীমের সাফল্য কামনা করি। ইনশাআল্লাহ তিনি ভবিষ্যতে আরও বড় কিছু করবেন বলে মনে করি।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ বলেন , এহসানুল ইসলাম চৌধুরী শামীম আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও সিনিয়র সাংবাদিক ।তিনি এশিয়ান কারী এওয়ার্ডে সেরা শেফ এর পুরস্কার পেয়েছেন তাই লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।
আশা করি এই অ্যাওয়ার্ড তাকে ভবিষ্যতে তার কর্মক্ষেত্রে আর অনুপ্রেরণা যোগাবে । তিনি ভবিষ্যতে আরো বড় কিছু করবেন বলে আমি আশাবাদী। এহসানুল ইসলাম চৌধুরী শামীম তিনি নর্থাম্পটন তথা বৃটেনের সক্রিয় সাংবাদিক এবং বিভিন্ন সংবাদের মাধ্যমে তিনি নর্থাম্পটনকে তুলে ধরেন যুক্তরাজ্যে । আমি আশা করছি তিনি সাংবাদিকতার পাশাপাশি শেফ হিসাবে কাজ করে যাবেন। দুটোই শামীম প্যারালাল ভাবে চালিয়ে যাবেন ।তিনি রেস্টুরেন্ট সেক্টরকে সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরবেন । তার সাফল্য কামনা করি।
আরামিনতাজ নর্থাম্পটনের মালিক সিরাজ ইসলাম রুফা মিয়া বলেন, শামীমকে নিয়ে আমি প্রাউড ফিল করি । তিনি একজন সেলিব্রেটি শেফ । তাঁর কাজ আমার খুব ভালো লাগে। তিনি কাজের প্রতি সিরিয়াস। তার সাফল্য কামনা করি।
এশিয়ান কারি অ্যাওয়ার্ডে সেরা শেফের পুরস্কার পাওয়ার পর সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম তার প্রতিক্রিয়ায় বলেন ,আল-হামদুলিল্লাহ, আল্লাহর তালার অশেষ মেহের বানিতে আমি এশিয়ান কারি এওয়ার্ড পাওয়ায় খুবই আনন্দিত ও গর্বিত। আমার এওয়ার্ড প্রাপ্তি কাজের প্রতি আরো অনুপ্রেরণা যোগাবে বলে আমি মনে করি । আমার এই অ্যাওয়ার্ড পাওয়ার পিছনে যার সবচেয়ে বেশী অবদান, তিনি সিরাজ ইসলাম রুফা মিয়া ভাই । তাঁর সহযোগিতা না থাকলে আমি এ পর্যায়ে আসতে পারতাম না । তাই সিরাজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি রেস্টুরেন্টের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ
উল্লেখ্য, একই মানুষের একাধিক অঙ্গনে খ্যাতিমান হওয়া, সুনাম কুড়ানো, আলাদা এক সৌভাগ্য। তেমনই এক সফল মানুষ শামিম । পুরো নাম এহসানুল ইসলাম চৌধুরী শামীম। তিনি চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে খুবই জনপ্রিয় ও সম্মানিত।
শামীম শুধু একজন দক্ষ শেফই নন । বাগানেও সাফল্য আছে তাঁর । বিলেতে যারা কমিউনিটি সাংবাদিকতা করেন তাদের মধ্যে একজন হলেন তিনি । তাঁর জীবনের সাফল্যে সিড়ি হয়ে আছেন তাঁর স্ত্রী এবং মেয়ে শাজমীন ইসলাম চৌধুরী লাবিবা।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top