|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ‘ইসলামোফোবিয়া সচেতনতা মাস’ সম্মেলনে মেয়র লুৎফুর রহমান : টাওয়ার হ্যামলেটসকে সব ধরনের ঘৃণা থেকে মুক্ত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

‘ইসলামোফোবিয়া সচেতনতা মাস’ সম্মেলনে মেয়র লুৎফুর রহমান : টাওয়ার হ্যামলেটসকে সব ধরনের ঘৃণা থেকে মুক্ত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ


প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪

দেশ ডেস্ক, ২০ নভেম্বর ২০২৪: ইসলামোফোবিয়া (ইসলাম-বিদ্বেষ) মোকাবেলা করার জন্য সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের সহায়তা এবং অংশীদার সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অন্যতম প্রচেষ্টা।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ইস্ট লন্ডন মসজিদ, কাউন্সিল অব মস্ক এবং দারুল উম্মাহর সহযোগিতায় ১৮ নভেম্বর সোমবার টাউন হলের গ্রোসার্স উইংয়ে আয়োজিত “সিডস অব চেঞ্জ” নামের ইভেন্টে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নভেম্বর মাসজুড়ে দেশব্যাপি উদযাপিত ইসলামোফোবিয়া সচেতনতা মাসের অংশ হিসেবে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ইসলামোফোবিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজে মুসলমানদের ইতিবাচক অবদানের উদাহরণ তুলে ধরা।
অংশগ্রহণকারীরা স্থানীয় ও জাতীয়ভাবে ইসলামোফোবিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন এবং মেট্রোপলিটান পুলিশের প্রতিনিধি, কাউন্সিল সদস্য এবং অন্যান্য অতিথিদের বক্তব্য শুনেছেন। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনায় অংশ নেন অংশগ্রহণকারী সকলে। এই আলোচনা থেকে প্রাপ্ত সুপারিশগুলো নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হবে।

সম্মেলনে বক্তৃতাকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, “টাওয়ার হ্যামলেটসের ৯০ পার্সেন্ট বাসিন্দা মনে করেন বিভিন্ন পটভূমি থেকে আসা মানুষ একসঙ্গে ভালোভাবে বসবাস করেন । তবে, অন্যান্য কমিউনিটির মতো, আমাদের বাসিন্দারাও কখনও কখনও ইসলামোফোবিয়া এবং অন্যান্য ঘৃণামূলক অপরাধের শিকার হন।
মেয়র বলেন, “আমরা আমাদের বারাকে সব ধরনের ঘৃণা থেকে মুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ । এটি অর্জন করতে আমরা আমাদের ‘টাওয়ার হ্যামলেটস নো প্লেস ফর হেইট ফোরাম,’ ‘হেইট ইনসিডেন্ট কেস প্যানেল’ এবং ‘হেইট ক্রাইম চ্যাম্পিয়নস’ এর মাধ্যমে কাজ করছি, যারা পুলিশ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে নিশ্চিত করেন যে ভুক্তভোগী এবং সাক্ষীরা যেন সকল ধরনের সহায়তা পান এবং সব ধরনের ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”

‘সিডস্ অব চেঞ্জ’ অর্থাৎ পরিবর্তনের বীজ শীর্ষক এই বিশেষ এই সম্মেলনে সমাজে ইসলামোফোবিয়া সম্পর্কে বোঝা বা ধারনা লাভের ওপর তত্ত্ব ভিত্তিক আলোচনা তুলে ধরেন লিডস ইউনিভার্সিটির প্রফেসর অব সোশ্যাল থিওরি এন্ড ডিকলোনিয়াল থট্, প্রফেসর সালমান সাইয়িদ। ‘মিডিয়া এন্ড ইসলামোফোবিয়া’ বিষয়ে বক্তব্য রাখেন ব্রিটিশ জার্নালিস্ট এবং ব্রডকাস্টার পিটার ওবর্ন ।

ইসলামোফোবিয়ার ঘটনা সম্পর্কে পুলিশ কিভাবে সাড়া দেয় এবং স্থানীয়ভাবে গৃহিত উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মেট্রোপলিটন পুলিশ এর চিফ ইন্সপেক্টর ইশতিয়াক মুনিব । ফেইথ গ্রুপের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন টাওয়ার হ্যামলেটস্ ইন্টারফেইথ ফোরামের চেয়ার এবং ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের প্রোগ্রামস ম্যানেজার সুফিয়া আলম। এছাড়া ইসলামোফোবিয়া সহ বিভিন্ন ধরনের বর্ণবাদী আচরণের শিকার হওয়া দুই জন তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের কর্পোরেট স্ট্র্যাটেজি এন্ড কমিউনিটিজ এর কর্মকর্তা আফাজল হক ও আয়ান গুলেইড।
এই সম্মেলনের পাশাপাশি, কাউন্সিল পুরো বারা জুড়ে ইভেন্ট আয়োজন করেছে, যেখানে ইসলামোফোবিয়া এবং অন্যান্য ঘৃণামূলক অপরাধ রিপোর্ট করার পদ্ধতি তুলে ধরা হয়েছে, ভুক্তভোগীদের সহায়তার বিষয়টি জানানো হয়েছে এবং বাসিন্দাদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে যে কীভাবে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করা যায়।

কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ, কাউন্সিলর আবু তালহা চৌধুরী, বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে জানি যারা ইসলামোফোবিয়ার শিকার হয়েছেন । একজন মানুষকেও যেন এই সমস্যায় পড়তে না হয়, সে জন্যই এমন ইভেন্টগুলো এত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধি করে এবং ঘৃণা জনিত কোন আচরণ আমাদের বারাতে বরদাস্ত করা হবে না, সেই বার্তা দেয়।” । ইসলামোফোবিয়া সম্পর্কিত যেকোনো ঘটনা ১০১ অথবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে রিপোর্ট করতে সম্মেলনে আহবান জানানো হয়।

 

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top