|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন

লন্ডনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪

oplus_16

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গত ১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে, খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম-যুক্তরাজ্য এর উদ্যোগে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

এতে সাবেক ছাত্র নেতা পারভেজ মল্লিকের সভাপতিত্বে ও শেখ নাসির ও মো:আমিনুল হাসান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, তারেক বীন আজিজ, নজরুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আব্দুর রহিম উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মারুফ গিয়াস বাপ্পী,শামীম ইকবাল খান, এ বি এম মাসুদুল আলম, নাহিদ রানা,আল আমীন রিজভী,এনাম আজগর, মোস্তাক মোহাম্মদ শাওন,বাবর চৌধুরী,আফছার উদ্দীন,শামীম, তৈমুজ আলী,শাহীদুল ইসলাম, গোলাম জাকারিয়া, সাইদুর রহমান, অহেদুর জামান প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা বাইজিদ হোসাইন। নেতৃবৃন্দ তাদের আলোচনায় মরহুম তরিকুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করেন। তারা বলেন, ১৯৬৪ শিক্ষাবর্ষে তরিকুল ইসলাম সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ এর ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলন করে ৯ মাস কারাভোগ করেছিলেন। তিনি ১৯৭০ সালে আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেছিলেন। ১৯৭১ তিনি সক্রিয় ভাবে মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। তিনি একজন মুক্তি যোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৩ সালে যশোর পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।এবং ১৯৭৮ সালে উক্ত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বিএনপির যশোর জিলা শাখার প্রতিষ্ঠাকালীন আহবায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে হাত দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছিলেন। তিনি বিএনপির প্রথম আহবায়ক কমিটির ৭৬ সদস্যের অন্যতম সদস্য ছিলেন।
১৯৭৮ সালে তিনি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিএনপির যুগ্মসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি যশোর থেকে ৪ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন এবং বাংলাদেশের ৫টি বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে ছিলেন। তিনি একজন সাংবাদিক ছিলেন এবং দৈনিক লোক সমাজ পত্রিকার প্রকাশক। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top