|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সাবেক এমপি ইয়াহিয়ার বিরুদ্ধে চোরাই গাড়ি ব্যবসার অভিযোগ

সাবেক এমপি ইয়াহিয়ার বিরুদ্ধে চোরাই গাড়ি ব্যবসার অভিযোগ

প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪

দেশ ডেস্ক:: গ্রেপ্তারের পর জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে চোরাই গাড়ি ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন সোহেল রানা নামে এক ব্যক্তি। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে ইয়াহিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব ১ ও ৯। জাপার সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ঢাকায় তারকা হোটেল নির্মাণের নামে কয়েক কোটি টাকা হাতি নেওয়ারও অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর সিলেটের কোতোয়ালি থানায় ইয়াহিয়ার বিরুদ্ধে মামলা করেন কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু।

ওই মামলায় তাকে মঙ্গলবার দুপুরে সিলেট আদালতে নেওয়া হয়। সেখানে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট কমিশনারের কাছে অভিযোগে সোহেল রানা বলেন, ইয়াহিয়া ও তার ভাই সোহল আল-রাজি চৌধুরী ল্যান্ডক্রজার (প্রাডো) গাড়ি ঢাকা মেট্রো ঘ ১১-৫২৭০ ও রেঞ্জরোভার ঢাকা মেট্রো ঘ ১১-৮৮১৯ ব্যবহার করেন। এ দুটি গাড়ি যন্ত্রাংশ হিসেবে আমদানি করে শুল্ক ছাড়া চট্টগ্রাম বন্দর থেকে ছাড়িয়ে আনেন। কুড়িল বিশ্বরোডের আশীসের গ্যারেজে নতুন গাড়ির চেসিস নম্বর মুছে ফেলে পুরান গাড়ির চেসিস নম্বর বসিয়ে নেন। ওই গাড়িটি ২০২১ মডেলের হলেও নম্বর প্লেট ঢাকা মেট্রো ঘ ১১-৫২৭০ অনুযায়ী কাগজ কলমে ১৯৯৮ মডেলের। আবার ঢাকা মেট্রো ঘ ১১-৮৮১৯ রেঞ্জরোভার গাড়িটি ২০১৫ মডেলের হলেও নম্বর প্লেট অনুযায়ী কাগজ কলমে সেটি ১৯৯৮ মডেলের। এর ফলে একই নম্বর প্লেটে দুটি গাড়ি চলছে।

এদিকে গত ২৭ জুন ঢাকার উত্তরা পশ্চিম থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন ইয়াহিয়া চৌধুরী। সেখানে তার অংশীদারদের প্রধান আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, উত্তরা ৩ নম্বর সেক্টর ২ নম্বর সড়কে ১৯ নম্বর হোল্ডিংয়ে চার তারকা মানের বেঙ্গল হোটেল অ্যান্ড ইসপিটিলিটি লি. নামে আবাসিক হোটেলের তার অংশীদার। তবে জিনাত রিজওয়ানা লোকজন নিয়ে তার কাছে চাঁদা দাবি করে তার স্টাফদের মারধর করে আহত করেছেন। অনেক মালামাল লুট করেছেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান তদন্তে এর কোনো সত্যতা পাননি। উল্টো অভিযোগ পেয়ে তদন্ত শেষে গত ৩১ অক্টোবর ওই মামলার অভিযোগে মিথ্যে মর্মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে। সেখানে মিথ্যে অভিযোগের কারণে ইয়াহিয়ার বিরুদ্ধে ২১১ ধারায় উল্টো অভিযোগ এনেছে পুলিশ।

ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top