|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্য জাসদের উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাজ্য জাসদের উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্য জাসদের উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর সোমবার লন্ডনের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্য জাসদের সভাপতি মুজিবুল হক মনির সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর পরিচালনায় প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মুক্তিযুদ্ধে ও সকল গনতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডাকসু সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য ন্যাপ সভাপতি জনাব আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, জাসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সর্ব ইউরোপীয় জাসদের সমন্বয়ক মতিউর রহমান মতিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক খসরুজ্জামান, গ্রেটার লন্ডন জাসদের সভাপতি সৈয়দ এনামুল হক, সাধারণ সম্পাদক সাবুল সামসুজ্জামান, যুব জোট সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া।ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী ডঃ আনসার আহমদউল্লাহ, বাসদ নেতা মোহাম্মদ শওগত, সোস্যাল এক্টিভিটস লিপি হালদার, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, গনজাগরণ মঞ্চ এর সোহাগ, জাসদ নেতা আবু জাফর, গ্রেটার লন্ডন জাসদের সাংগঠনিক সম্পাদক মাসুক হোসেন, কমিউনিটি এক্টিভিটস হাফসা ইসলাম, যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ, বিশিষ্ট কমিউনিটি নেতা আনিসুল হক, জাসদ নেতা মশিউর রহমান সোহেল, জাসদ নেতা তাজ উদ্দিন, কমিউনিটি নেতা আব্দুল বাসিত, জাসদ নেতা জাহেদ খুসনু, জাসদ নেতা প্রদীপ রাউত প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জন্ম ১৯৭২ সালে ৩১ অক্টোবর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। স্বাধীন বাংলাদেশে একঝাঁক তরুণ মুক্তিযোদ্ধারা জাসদ প্রতিষ্ঠা করেন। একটি শোষণ মুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কৃষক শ্রমিক মেহনতী মানুষের জন্য শ্রেণীহীন,শোষণহীন, সমাজ প্রতিষ্ঠার ঘোষণার মধ্যদিয়ে তাঁর ধারাবাহিকতায় ৫২ বছর দলটির কৃষক শ্রমিক, মেহনতী মানুষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছিল। আজ ও কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতায়। জামায়াত শিবির ও স্বাধীনতা বিরোধী চক্র যে ভাবে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে যেভাবে নৈরাজ্য করে যাচ্ছে তাদেরকে সমুচিত জবাব দেওয়া উচিত। দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। অত্যন্ত পরিকল্পিত ভাবে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং পঙ্গু করে দিয়েছে। তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও দু’লক্ষ মা বোনের ইজ্জত ও সম্মানের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে শকুনের মতো খামছে ধরেছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আমাদের রক্তের বিনিময়ে অর্জন করা সংবিধান, জাতীয় সংগীত, বিচার বিচার বিভাগ, স্বাধীনতাকে ধ্বংস করার নীলনকশা করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। জামায়াত শিবির ও স্বাধীনতা বিরোধী চক্র তাদের চক্রান্তকে ধুলিসাৎ করে দিতে হবে। দেশের সকল প্রগতিশীল চিন্তা ধারার সংগঠন, রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্য বদ্ধ ভাবে এদের মোকাবিলা করতে হবে।

সভায় জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক হাসানুল হক ইনু সহ সকল রাজনৈতিক নেতাদেরকে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে তারা বলেন, সংবিধান সংস্কারের নামে সকল ষড়যন্ত্র মূলক নীলনকশা বাতিল করতে হবে। অনতিবিলম্ব সকল সাজানো ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৭১ এর পরাজিত শক্তির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্য বদ্ধ হতে হবে। মীমাংসিত বিষয়কে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা উচিত। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও মুল্যবোধের বাংলাদেশ পুনরুদ্ধারে সংকির্ণতা, অহমিকা, আত্ব অহংকার পরিহার করে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।জামায়াত শিবিরের ও স্বাধীনতা বিরোধী চক্রের প্রেতাত্মা সমন্নয়ক নামের টোকাই মব গং এবং পাকিস্তান পন্থা ফেলোটিকদের পদলেহী ডঃ ইউনুস সরকারকে বিতাড়িত করতে হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী পূর্বে যুক্তরাজ্য জাসদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক ও সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে নৈশ ভোজনের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top