|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবিতে দাবিতে সিলেট মানববন্ধন

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবিতে দাবিতে সিলেট মানববন্ধন


প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪

সিলেট অঞ্চলের প্রবাসীদের দুর্ভোগ লাঘবে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত ও অনতিবিলম্বে অন্যান্য বিদেশী ফ্লাইট চালু করার জোরালো দাবি জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ ও সিলেটের সর্বস্তরের জনতা। দীর্ঘ ২২ বছর ধরে এ দাবী বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। গত ১ নভেম্বর শুক্রবার বাদ জুমআ’ সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এই দাবি জানান।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত এবং অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু, ওসমানী বিমান বন্দরের নতুন টার্মিনালের কাজ দ্রূত সম্পন্ন ,বিমান যাত্রীদের হয়রানী বন্ধসহ বিভিন্ন দাবি জানিয়ে ‘সিলটী আওয়াজ’ এবং ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

সিলটী আওয়াজ এর আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শুধু নামে মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার পরও এখানে অন্যান্য দেশের ফ্লাইট উঠা-নামার ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে, সিলেট অঞ্চলের বিদেশ যাত্রীদের চরম হয়রানীর শিকার হতে হচ্ছে। সেই সাথে সিলেট বিদ্বেষী চক্র বাংলাদেশ বিমানে ভাড়ার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে প্রবাসী যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এ দেশের ছাত্র-জনতা যেমনি সকল বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তেমনি সিলেটবাসীকেও ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।

বক্তারা বলেন -চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে প্রতি সপ্তাহে বেশ কয়েকটি বিদেশী ফ্লাইট নিয়মিত উঠানামা করছে। অথচ সিলেটে বিগত ২২ বছরে বিদেশী কোন ফ্লাইট উঠানামা করতে দেওয়া হয়নি। লন্ডন-সিলেট রুটে সিলেট গেলে ১২শ’ পাউণ্ড আর একই ফ্লাইটে ঢাকা গেলে ৮০০ পাউণ্ড বিমানের ভাড়া নেওয়া হয়। ২০২০ সালে ঢাকায় শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন টার্মিনালের কাজ শুরু হয়ে তিন বছরের মধ্যে কাজ শেষ হলেও সিলেট ওসমানী বিমান বন্দরের কাজ মাত্র সিকি ভাগ সম্পন্ন হয়েছে। সিলেটবাসীর প্রতি এ বৈষম্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। সেই সাথে বক্তারা সিলেটের গ্যাস বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে সংযোগ প্রদান, ঢাকা-চট্টগ্রামের মতো সিলেট টু আখাউড়া নতুন ডাবল রেললাইন নির্মাণ করা এবং সিলেট টু ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন করারও দাবি জানান।

সিলটী আওয়াজ এর সদস্য সচিব সাংবাদিক এম এ মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, প্রবাসীসহ বর্তমানে সিলেটবাসীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। যা অনতিবিলম্বে বাস্তবায়িত না হলে এ অঞ্চলে শান্তিপূর্ণভাবে বসবাস করা কঠিন হয়ে পড়বে। এসব দাবি আদায়ে নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার আহবান জানান তিনি।

মানববন্ধনে বিশেষ অতিথি ক্যাম্পেইন কমিটি ইউকের সদস্য সচিব আলহাজ এম এ রব বলেন, পরিবার পরিজন নিয়ে দেশে আসতে গেলে চাহিদা মতো বিমানের টিকেট পাওয়া যায় না। অথচ, বিমানের অনেক সিট খালি থাকে। প্রবাসীদের এই দুর্ভোগ লাঘব না হলে বিমানকে পরিহার এবং প্রয়োজনে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করবে বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান ও একাত্মতা পোষণকারীরা হলেন সিলটী আওয়াজ কুয়েত কমিটির আহবায়ক হাজী শওকত আলী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সুজন সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, এফবিসিআই পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট মুফতি আতাউর রহমান চৌধুরী, গণদাবী পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির যুগ্ম সম্পাদক সৈয়দ বদরুল আলম, চট্রগ্রাম-সিলেট ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সৌদি আরব প্রবাসী নেতা আলহাজ কাপ্তান হোসেইন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ হাবিব, সিলটী আওয়াজ এর প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন খান, জগন্নাথপুরের ছায়াদ মিয়া, রুহুল ইসলাম মিঠু সহ বিভিন্ন নেতৃবৃন্দ । মানব বন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান বলেন, সিলেটী প্রবাসীরা বাঁচলে সিলেট বাঁচবে, প্রবাসীদের দুর্ভোগ হলে সিলেটবাসী দুর্ভোগে পড়বে। তাই আমাদের আন্দোলন পর্যায়ক্রমে আরো জোরালো করা হবে। তিনি বলেন -যতদিন পর্যন্ত দাবী বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।আগামীতে বৃহত্তম গণসমাবেশ ,জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান ও অন্যান্য কর্ম সূচী ঘোষণা করা হবে ।তিনি উপস্থিত সকলকে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর ও আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা ও ক্যাম্পেইনার খলকু কামালের সালাম ও শুভেচ্ছা জানান। আন্দোলন সফল করতে যে সব সংগঠণ সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন ।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top