|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. খেলাফত মজলিস যুক্তরাজ্যের রচডেল ও ওল্ডহ্যাম শাখার নতুন কমিটি

খেলাফত মজলিস যুক্তরাজ্যের রচডেল ও ওল্ডহ্যাম শাখার নতুন কমিটি


প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের রচডেল ও ওল্ডহ্যাম শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর রচডেল শাখার কমিটি গঠন উপলক্ষে মাদানী একাডেমি মসজিদে শায়খ মাওলানা কমর উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক ও লীডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, ওল্ডহ্যাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ শাহ নজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন বাহার।

সভায় উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে শায়খ মাওলানা কমর উদ্দিনকে প্রধান উপদেষ্টা, মাওলানা আব্দুল হককে উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা মাওলানা হাবিবুর রহমানকে সভাপতি, মাওলানা হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৫ বিশিষ্ট রচডেল শাখার নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন-সহসভাপতি মাওলানা ছায়েফ আহমদ সেবুল, সহ সভাপতি মাওলানা রুহুল আমীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল আলম, বায়তুলমাল হাফিজ শামছুল আলম, প্রচার সম্পাদক মতিউর রহমান, নির্বাহী পরিষদ সদস্য আব্দুল আজিজ ও আফসার উদ্দীন প্রমুখ।

পরিশেষে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

অন্যদিকে খেলাফত মজলিস নর্থ ইংল্যান্ডের ওল্ডহ্যাম শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা গত ২৯ অক্টোবর মাদানী একাডেমি মসজিদে অনুষ্ঠিত হয়। শাখার আহবায়ক মাওলানা কমর উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা বুরহান উদ্দিন ও হাফিজ শাহ নজির আহমদ যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক ও লীডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান।

সভায় উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশ খেলাফত মজলিসের প্রবীণ নেতা মাওলানা শায়খ মুহাম্মদ ইয়াহইয়াকে প্রধান উপদেষ্টা, মাওলানা শায়খ কমর উদ্দিনকে সভাপতি, হাফিজ শাহ নজির আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট ওল্ডহ্যাম শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ সভাপতি হাজী তৈয়ব আলী, সহ সভাপতি হাজী ফিরোজ আলী, সহ সভাপতি হাজী আরব আলী, সহ সভাপতি হাজী আব্দুল হাই। সহ সাধারণ সম্পাদক হাফিজ মাতিউর রহমান জাকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন বাহার, সহ সাংগঠনিক সম্পাদক হাজী শামছুল ইসলাম চৌধুরী, বায়তুলমাল সম্পাদক হাজী ফখর উদ্দিন কামালী, প্রচার সম্পাদক হাজী নুরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক হাজী জিল্লুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক হাজী মনছুর আলী প্রমুখ। পরিশেষে শায়খ মাওলানা ইয়াহইয়া সাহেব এর দ্রুত আরোগ্য ও দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top