কাউন্সিলার হারুন মিয়ার হজ্ব পালনে মক্কায় গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৪
টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলার ও অডিট কমিটির চেয়ারম্যান হাজী হারুন মিয়ার পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য মক্কায় গমন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ অক্টোবর রবিবার রাত দশটায় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে গঠিত টাওয়ার হামলেট ভিআইপি ফ্রেন্ডস গ্রুপের এডমিন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জৈনুদ্দিনের আয়োজনে স্যাডওয়েলের স্পাইস হার্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলার আব্দুল ওয়াহিদ, কাউন্সিলার সৈয়দ সফর আলী, কাউন্সিলার আমিন আহমদ, কাউন্সিলার আনা মিয়া, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কর্মকর্তা শফিক মিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ারুল হক, মনির মিয়া, হেলাল আহমদ, নাছার আহমদ,আলী মিয়া, ফারুক মিয়া, জালাল রাব্বি, তারেক মিয়া, আক্তার মিয়া, আবুল কালাম, আনিস মিয়া, প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্যাডওয়েল গার্ডেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম। সংবাদ বিজ্ঞপ্তি

