|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৪

আনন্দঘন পরিবেশে কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৯ অক্টোবর) দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা শামসুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হীরা।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মুজিবুর রহমান মুজিব। সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সংগঠনের সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম হীরা ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

অন্যদের মধ্যে ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ূম মিয়া তালুকদার, কাউন্সিলর মুশতাক আহমেদ, কাউন্সিলর ফারুক আহমেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলি, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের ভাইস চেয়ারম্যান শামসুল হক, নির্বাহী কমিটির সদস্য ডা. মুহাম্মদ আলী, আলহাজ্ব আতিক মিয়া, মাফিজুর রব, মাওলানা মুসলেহ উদ্দিন ও ফারুক আহমেদসহ কাউন্সিল অফ মস্কের ৫৯ টি মসজিদের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে কাউন্সিল অব মস্ক উদ্যোগে টাওয়ার হ্যামলেটেসের ৫৩টি মসজিদ নিয়ে নতুন প্রকাশিত ডাইরেক্টরী ও সকল মসজিদের স্থান চিহ্নিত একটি ম্যাপ ও ওয়েবসাইট এর লঞ্চিং করেন প্রধান অতিথি মেয়র লুৎফুর রহমান। ৫৩টি মসজিদের উন্নয়ন, সেতু বন্ধন, একতা, নিরাপত্তা ও সামাজিক দায়িত্ব পালনে সহযোগিতা করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন, বারার বাসিন্দাদের অন্যতম সংগঠন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসে মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। মসজিদ ভিত্তিক এই সংগঠন সব সময় সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাউন্সিলের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাউন্সিল অফ মস্কসহ সমাজের সর্বস্তরেরজনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল দায়িত্ব পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করব।

তিনি আরো বলেন, টাওয়ার হ্যামলেটসে ৪ হাজার ৬৯৬ পেনশনধারী-যাঁরা কেন্দ্রীয় সরকারের কর্তনের কারণেউইন্টার ফুয়েল পেমেন্ট অর্থাৎ শীতকালীন জ্বালানি সহায়তা পাবেন না, তাঁরা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকর্তৃক প্রবর্তিত নতুন একটি অনুদানের জন্য যোগ্য হবেন। প্রায় ৫ হাজার পেনশনীরকে শীতকালীন জ্বালানি ভাতা হিসেবে ব্যক্তি প্রতি ১৭৫ পাউন্ড ডিসেম্বর মাসে প্রদানকরা হবে। কাউন্সিল এই তহবিলের জন্য প্রায় ১ মিলিয়ন পাউন্ড সংরক্ষিত করেছে।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, শিক্ষা আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং লাইফলং লার্নিং বাজীবনব্যাপি শিক্ষায় সহযোগিতা করা আমার প্রশাসনের অন্যতম একটি অগ্রাধিকার। তরুণদের তাদের পূর্ণসম্ভাবনায় পৌঁছানোর জন্য সহযোগিতাকরা এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নেতা হওয়ার উপযোগী টুলস বাসরঞ্জাম তাদেরকে দেওয়া খুবই অত্যাবশকীয়।

তিনি আরো বলেন, টাওয়ার হ্যামলেটসে এ পর্যন্ত দুই হাজার ড্রাগ ডিলার ও ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে।বর্তমানে দুই হাজার ড্রাগ আসক্তদের চিকিৎসার মাধ্যমে পূনর্বাসনের প্রক্রিয়া চলছে। ডাইরেক্টর ও পুলিশকেড্রাগ প্রতিরোধে ব্যাপক তত্পরতা চালানোর আহ্বান জানাচ্ছি এবং কমিউনিটিকে এগিয়ে আসার অনুরোধকরছি। টাওয়ার হ্যামলেটেস কে পরিস্কার পরিচন্ন রাখার জন্য ব্যাপকভাবে কর্মসূচি নেয়া হয়েছে, এব্যাপারে বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা শামসুল হক আর্থিক সংকটের মধ্যেও বিভিন্নভাবে সহযোগিতা করে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করার জন্য কাউন্সিল অব মস্কের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত বছরগুলোতে যেসব ভালো কাজ হয়েছে তার কৃতিত্ব সংগঠনের সকল সদস্যেদের। তাঁরাআমাদের সহযোগিতা করেছিলেন বলেই আমরা সেবা করতে পেরেছি। এজন্য তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বিগত বছরগুলোর ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে সকলকে কাউন্সিল অব মস্কের পাশে থাকার অনুরোধ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top