|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এগারোতম মুসলিম চ্যারিটি রান : ১১ বছরে মিলিয়ন পাউন্ডের বেশি সংগ্রহ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এগারোতম মুসলিম চ্যারিটি রান : ১১ বছরে মিলিয়ন পাউন্ডের বেশি সংগ্রহ


প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৪

লন্ডন, ২৩ অক্টোবর ২০২৪: ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান । এ উপলক্ষে রোববার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা সময় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক বিভিন্ন বয়স ও পেশার মানুষের পদচারণায় মুখিরত হয়ে ওঠেছিলো । ৩৫টি চ্যারিটির পক্ষে ১ হাজারের বেশি মানুষ ৫ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন । সংগ্রহ করেন দেড় শ’ হাজারের বেশি ডনেশন।

মুল দৌঁড় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হলেও সকাল ৯টা থেকে ভিক্টোরিয়া পার্কে সমবেত হতে থাকেন অংশগ্রহণকারিরা । পার্কে পৌঁছার পর প্রত্যেককে চ্যারিটি রানের মনোগ্রামখচিত টি-শার্ট প্রদান করা হয়। এরপর দীর্ঘক্ষণ চলে ওয়ার্মিং আপ সেশন। সেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লন্ডন ইস্ট একাডেমির ছাত্র ইয়াহিয়া কাসুমা ।
দৌড় শেষে ৬ ক্যাটাগরিতে ৩জন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারি ১৮ জনের হাতে ট্রফি তুলে দেয়া হয় ।
অনুর্ধ ১২ বছর বয়স ক্যাটাগরীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আদম, হামজা মিয়া ও ওসমান খালেদ । ১৩-১৭ বছর বয়স ক্যাটাগরিতে ওমর সালেহ, হামজা কারা ও আকমাদ কামিলভ । ১৮-৩০ বছর বয়স ক্যাটাগরীতে আহমদ হাসান, ফ্লাভির ও আরিফ কাইফ। ৩১-৪৫ বয়স ক্যাটাগরীতে আব্দুল্লাহ খিজিতো, সাঈদ হাকুর ও মোতালিব মিয়া । ৪৬-৫৫ বয়স ক্যাটাগরীতে আব্দুল মুহিদ, ফয়সাল আহমদ ও কাসিম চৌধুরী । ৫৬ উর্ধ বছর বয়স ক্যাটাগরীতে প্রথমস্থান অর্জনকারি নাম প্রকাশে অনিচ্ছুক, দ্বিতীয় হয়েছেন সাঈদ ইসমাইল ও তৃতীয় হয়েছেন মোহাম্মদ আবাল ফাত্তাহ।
ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পর্বে আনুষ্ঠনিকভাবে পুরস্কার তুলে দেন টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান, ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড আব্দুল হাই মুর্শেদ, সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা, ট্রেজারার সৈয়দ তুহেল আহমদ ও ফান্ডরাইজিং ম্যানেজার তজম্মুল আলী।
এসময় ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মুর্শেদ বলেন, এবারের চ্যারিটি রানে অনেক শিশু-কিশোর অংশগ্রহণ করেছে । পিতা-মাতারা তাদের সন্তানদের চ্যারিটি কাজে উদ্ধদ্ধ করছেন । এটা খুবই ভালো একটি দিক। তিনি আরো বলেন, এই কর্মসূচির লক্ষ্য শুধু ফান্ডরেইজিং নয়, কমিউনিটির মানুষকে স্বাস্থ্যসচেতন করাও অন্যতম উদ্দেশ্য। আমরা এ ক্ষেত্রে সফল হয়েছি। অনেকেরই এই কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে নিয়মিত দৌঁড়াদৌড়ির অভ্যেস গড়ে ওঠেছে। শুরুতে একসাথে ৫ কিলোমিটার দৌড়ানোর পর পরবর্তীতে অভ্যাস করে নিয়েছেন। এখন প্রতিদিনই সকালে নিয়মিত দৌড়েন এবং হাঁটেন। মানুষের মধ্যে শারিরীক ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে মুসলিম চ্যারিটি রান সত্যিকার অর্থে একটি সফল কর্মসূচি । দিনদিনই এই কর্মসূচি আরো বড় হচ্ছে।

ইস্ট লন্ডন মসজিদের ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী বলেন, গত ১০টি চ্যারিটি রানের মাধ্যমে ইস্ট লন্ডন মসজিদ ও বিভিন্ন চ্যারিটি সংস্থা ১ মিলিয়ন পাউন্ডের বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছে । আজকের চ্যারিটি রানের মাধ্যমে দেড় শ’ হাজারের বেশি সংগ্রহ করেছে অংশগ্রহনকারী ৩৫ টি সংগঠন।

উল্লেখ্য, এবারের মুসলিম চ্যারিটি রানে স্পনসর ছিলো ইসলামিক রিলিফ, গ্লোবাল রিলিফ ট্রাস্ট, মুনতাদা এইড, হেলথ ইয়াতিম, হিউম্যান অ্যাপিল, মুসলিম এইড, সাবা রিলিফ, চ্যারিটি রাইট, গ্লোবাল এহসান রিলিফ, লঞ্চগুড, আল-খায়ের ফাউন্ডেশন, মুসলিম চ্যারিটি, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, মুসলিম হেলপ ইউকে, সালাম চ্যারিটি, সারকার সলিসিটর্স, বামফোর্ড ট্রাস্ট ও এস.কে.টি ওয়েলফেয়ার ।তাছাড়া হেলথ স্টল সহযোগিতায় ছিলো ম্যাটার্নেল এইড অ্যাসোসিয়েশন।
এতে ইস্ট লন্ডন মসজিদ সহ ৩৫ টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ করে । চ্যারিটিগুলো হলো: ইস্ট লন্ডন মসজিদ, ব্লাকস্টোন চ্যারিটি, হিউম্যান এইড এন্ড এডভোকেসী, উম্মাহ এইড ইউকে, অরফান ইন নিড, থার্টিন রিভার্স ট্রাস্ট, ইস্ট আফ্রিকান এডুকেশন ট্রাস্ট, লন্ডন ইসলামিক স্কুল, সালাম চ্যারিটি, উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট, গ্লোবাল এইড ট্রাস্ট, লুইশাম ইসলামিক সেন্টার, আল উবায়দা ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ, হেলপ ইয়াতিম, ফরেস্টগেইট সেন্ট্রাল মসজিদ, স্টেপনী শাহজালার মসজিদ, লনলী অরফান্স, মুসলিম এইড, মুসলিম চ্যারিটি, মুসলিম হেলপ ইউকে, হাউজ অব গিভিং, হ্যামলেটসওয়ে মস্ক, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, লন্ডন ইস্ট একাডেমি ও আল মিজান স্কুল, সাবীল, জাইমা পাউন্ডিং প্রোভার্টি, ও এইটথ ইস্ট লন্ডন স্কাউট।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top