|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৪

ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সংগঠনের এক বছর পূর্তি অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর রবিবার লন্ডনস্থ চিলড্রেন এডুকেশন সেন্টারে এই সভা হয়।

সভায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তছউর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর। অনুষ্ঠানটি চার পর্বে ছিল। প্রথম পর্ব বার্ষিক সাধারণ সভা। দ্বিতীয় পর্ব আলোচনা সভা ও তৃতীয় পর্ব সম্মাননা পদক বিতরণ অনুষ্ঠান। চতুর্থ পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ষিক সাধারণ সভায় সভাপতি তছউর আলী স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নুরু সাংগঠনিক বক্তব্য রাখেন এবং কোষাধ্যক্ষ ফরিদ আহমদ বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন। রিপোর্টটি সবার সর্ব সম্মতিক্রমে রিপোর্ট গৃহীত হয়েছে।

দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি আজন উদ্দিন, সহসভাপতি সেলিম উদ্দিন চাকলাদার, সহসভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সহসভাপতি আব্দুল কাদির, সহসভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ, সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম, সহ প্রচার সম্পাদক শাহরিয়ার রহমান জুনেদ, শিক্ষা সম্পাদক মাহবুব হোসেন, স্পোর্টস সম্পাদক কবির আহমেদ খান তায়েফ, মহিলা সম্পাদিকা নাজিয়া আক্তার রেবিন, আবদুল কাদির।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনাম আহমদ, মেম্বারশীপ সম্পাদক রসুম জসিম উদ্দিন, স্যোশাল এন্ড ওয়েলফেয়ার সম্পাদক খালেদ আহমেদ, এন্টারটেইমেন্ট সম্পাদক রহিম উদ্দিন মুক্তা, রিসিপশন সম্পাদক মিসবাহ উদ্দিন, সহ স্পোর্টস সম্পাদক কামরুজ্জামান চাকলাদার, সহ এডুকেশন সম্পাদক জিলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, নির্বাহী কমিটি সদস্য হেলাল আহমেদ, এমদাদুল হোসেন জগরুল, রোকসানা পারভীন জোছনা, ফেরদৌসী জামাল, সালমা রহমান, আজিজুর রহমান, শিহাব উদ্দিন, তাজুল ইসলাম, আইঅন টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ, কিশোয়ার আনাম লিটন প্রমুখ।

মহিলা সম্পাদিকা নাজিয়া আক্তার রেবিনের সঞ্চালনায় তৃতীয় পর্বে পাঁচজন সম্মানিত ব্যক্তিকে সম্মামনা পদক দেওয়া হয়। স্পনসর করেছেন সংগঠনের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান নজরুল ইসলাম। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অ্যালামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি তছউর আলী, সহসভাপতি মুজিবুর রহমান, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিটিস কাউন্সিলর সাফরন ও ওয়াল্ডেন টাউন কাউন্সিল এর ডেপুটি মেয়র জুবায়ের খান মিলন, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিটিস জমির উদ্দিন আহমেদ ও কমিউনিটি এক্টিভিটিস এম শামসুদ্দিন।

সভায় বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ একটি ঐতিহ্যবাহী এলাকা। রত্নগর্ভাদের উজ্জ্বল ভূমি। আমরা এক মনন ও আত্মীক সম্পদের সমৃদ্ধিতে ঋদ্ধ ও গর্বিত ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র শিক্ষকরা। ঢাকা দক্ষিণ তথা গোলাপগঞ্জ উপজেলার কথা শুনলে অন্যান্য এলাকার মানুষ আনন্দে উদ্বুদ্ধ হয়ে উঠেন। আমাদের এলাকা গৌরবদীপ্ত ও কৃতি সন্তানদের এক উজ্জ্বল ভূমি। এ মাটি রত্নগর্ভা ও নানন্দিক ঐশ্বর্যে ভরপুর। এর পরতে পরতে আবৃত আছে গর্ব ও গৌরবের ভান্ডার। মাটির সন্তানদের নিয়ে আমাদের ছিল সংগঠনের এক বছর পূর্তি অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের জাতীয় সংগীত পরিবেশ করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের নেতৃবৃন্দ ও আগত অতিথিরা।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, গান পরিবেশন করেন শংকরী, নাজিয়া আক্তার রেবিন, সেলিম উদ্দিন চাকলাদার, রহিম উদ্দিন মুক্তা, মুজিবুল হক মনি। অত্যন্ত মনোমুগ্ধকর আপ্যায়ন ও ছিল। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর। সার্বিক তত্বাবধানে ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সদস্যবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top