|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সারদায় প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি

সারদায় প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি


প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৪

দেশ ডেস্ক:: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করার কথা নিশ্চিত করেছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা।

এর আগে আজ মঙ্গলবার সকালে তিনি বলেন, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে।

পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।

এবার ৪০ তম আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৭০৪ জন ছিলেন। সাধারণত অক্টোবর–নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে এক বছর পূর্ণ হলে তাঁদের চাকরি স্থায়ী করা হয়।

গতকাল সোমবার প্রশিক্ষণরত এক এসআইয়ের কাছে পাঠানো ডিসচার্জের চিঠি দেখেছে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন একাডেমির অধ্যক্ষ মো. মাসুদুর রহমান ভুঞা। চিঠিতে বলা হয়েছে, এই এসআই প্রশিক্ষণ চলাকালে সকালের নাশতা নিয়ে মাঠে হইচই করেন। পরে প্রশিক্ষণ মাঠ ছেড়ে তিনি ব্যারাকে চলে যান। এ জন্য গত ৮ অক্টোবর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে ডিসচার্জের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল। গত ১৫ অক্টোবর তাঁকে ডিসচার্জ করার বিষয়টি পুলিশ সদর দপ্তর অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে বিধি অনুযায়ী মৌলিক প্রশিক্ষণ থেকে ডিসচার্জ করা হলো।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, মৌলিক প্রশিক্ষণ চলাকালে শারীরিক অসমর্থতা কিংবা শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেকেই ‘ডিসচার্জ’ হন। কিন্তু এবার একসঙ্গে ২৫২ জনের ডিসচার্জ হওয়ার ঘটনা নজিরবিহীন। অভ্যন্তরীণ কোনো কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য তাঁদের।

এদিকে গত রোববার সারদায় ৪০ তম বিসিএস (পুলিশ) ক্যাডার থেকে আসা সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বা পাসিং আউট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর ছয় মাস মাঠপর্যায়ে কাজের পর তাঁদের চাকরি স্থায়ী হতো। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক অভিযোগ তোলেন, এই ব্যাচে আওয়ামী লীগ ৬২ জন ছাত্রলীগ ক্যাডারকে এএসপি পদে চাকরি দিয়েছে।

এরপর আগের রাতে পাসিং আউট স্থগিত করে দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী এসেও ঘুরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ প্রধান ময়নুল ইসলাম। ‘অনিবার্য কারণ’ বললেও ঠিক কী কারণে এই পাসিং আউট স্থগিত তা কেউ বলেননি।

আউটসাইড ক্যাডেট ব্যাচেও ছাত্রলীগের কেউ আছেন কিনা জানতে চাইলে পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. মাসুদুর রহমান ভুঞা বলেন, ‘এটা আমি বলতে পারব না। তাঁদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।’

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top