|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. এক যুগ পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরসহ শতাধিক নেতাকর্মী

এক যুগ পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরসহ শতাধিক নেতাকর্মী


প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৪

সিলেট প্রতিনিধি:: দীর্ঘ এক যুগ পর যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কয়ছর এম আহমেদ দেশে ফিরেছেন। রবিবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির অন্তত ১০০ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দেশের মাটিতে পা রাখেন।

বিষয়টি নিশ্চিত করে কয়সর আহমদের সঙ্গে থাকা যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা দেশে পৌঁছেছি। খুবই ভালো লাগছে। আট বছর পর দেশের মাটিতে পা রাখলাম। জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে স্বৈরাচারমুক্ত হয়েছে দেশ। মামলা-হামলার ভয়ে জন্মভূমিতে এত দিন আসা হয়নি।’

এদিকে কয়ছর আহমেদের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

বিশেষ করে তার নিজের এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের স্বাগত জানিয়ে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

জগন্নাথপুরের বিএনপি নেতাকর্মীরা জানান, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ গত এক যুগ ধরে রাজনৈতিক হয়রানিমূলক মামলা-হামলার কারণে দেশে আসতে পারেননি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ায় তিনি দেশে আসার সিদ্ধান্ত নেন। গত বুধবার ৭৭ নেতাকর্মীকে সফরসঙ্গী করে যুক্তরাজ্য থেকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।

পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল শনিবার সন্ধ্যায় সৌদি আরব থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন বিএনপির ওইসব নেতা। রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা।

এ সময়ে যুক্তরাজ্য থেকে আরো ২৩ নেতাকর্মী তাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ঢাকায় পৌঁছনোর পর শতাধিক নেতাকর্মী নিয়ে কয়ছর আহমদ শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন। পরে বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময়সহ দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

এরপর কয়ছর এম আহমদ আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) সুনামগঞ্জের জগন্নাথপুরে আসবেন। গত কয়েক দিন ধরে তাদের বরণ করতে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে দেখা গেছে।

গণসংবর্ধনা বাস্তবায়ন কমিটির প্রধান সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার রোষানলের কারণে দেশে আসতে পারেননি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর আগামী দিনের কাণ্ডারি কয়ছর আহমদ। দেশ স্বৈরাচারমুক্ত হওয়ায় দীর্ঘ ১২ বছর পর দেশে ফিরেছেন। তার আগমনে আমাদের ব্যাপক প্রস্তুতি থাকলেও দলীয় কিছু নির্দেশনার কারণে তেমন আয়োজন করা হচ্ছে না। শুধু সংবর্ধনার অনুষ্ঠান করা হচ্ছে।’

উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন আহমেদ জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমদসহ আমাদের যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মী এ দেশে ফিরেছেন। আগামী মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে তাঁদেরকে বিশাল গণসংবর্ধনা প্রদান করা হবে।

বিএনপির একটি সূত্র জানায়, ১৯৯৮ সালে কয়ছর এম আহমেদ জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে ক্ষমতাসীন দলের কর্মীদের হাতে ছাত্রদল নেতা হাফিজ নিহত হন। এরপর রাজনৈতিক হয়রানিতে তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান। সেখানে গিয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। টানা তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে যুক্তরাজ্য বিএনপির রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেন।

উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকার মরহুম আব্দুল মতিনের ছেলে (মতলিব মিয়া) কয়ছর এম আহমেদ শেষবার ২০১২ সালে দেশে এসেছিলেন। এরপর হামলা, মামলা ও নিরাপত্তাহীনতায় তিনি আর দেশে আসেননি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি বেশ কয়েকটি মামলার এজাহার নামীয় আসামি। শুধু মামলাই নয়, বিএনপির এই নেতার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। বন্ধ করে দেওয়া হয় সিলেটের জিন্দাবাজারের ভোজনবাড়ি রেস্টুরেন্টটি। গ্রামের বাড়িতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় দেশ ছাড়তে বাধ্য হন। ২০১৫ সালে কয়ছরের মা এবং ২০১৮ সালে ছোট ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর ওই পরিবারের কেউ আর দেশে আসেননি।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top