|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্য হেফাজতে ইসলামের ১০১ সদস্যের নতুন কমিটি গঠিত

যুক্তরাজ্য হেফাজতে ইসলামের ১০১ সদস্যের নতুন কমিটি গঠিত

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৪

যুক্তরাজ্য হেফাজতে ইসলামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৬ অক্টোবর রবিবার এই কমিটি গঠন করা হয়।

এতে মাওলানা আব্দুর রহমান মনোহরপূরী সভাপতি ও মাওলানা গোলাম কিবরিয়া জেনারেল সেক্রেটারি করে সারা দেশের বিভিন্ন শহর থেকে নির্বাচিত প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত মজলিসে শুরার সভায় সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগের সহ আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আবদুল কাদির সালেহ, ড. মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা গোলাম কিবরিয়া ও মাওলানা ফয়েজ আহমদের আহবানে বৃটেনের উলামায়ে কেরাম মজলিসে শুরার এ সভায় যোগদান করেন।

এর পূর্বে আন্তর্জাতিক বিভাগের সম্পাদকগণ বিভিন্ন শহর সফর করে উলামায়ে কেরামের সাথে মতবিনিময় করে স্থানীয় শুরা প্রতিনিধি ও সমন্বয়ক মনোনীত করেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ এর সভাপতিত্বে এবং হেফাজতে ইসলামের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত শুরা সদস্যগন বিস্তারিত আলোচনার মাধ্যমে গোপন ব্যালটে তাঁদের রায় ব্যক্ত করেন এবং গুরুত্বপুর্ণ সব পদ উক্ত বৈঠকেই নির্ধারিত হয়।

শুরুতেই স্বাগত বক্তব্যে অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ উপস্থিত সকল শুরা সদস্যগনকে ইলামী গণজাগরনকে তরান্বিত করার লক্ষ্যে দূরদূরান্তের বিভিন্ন শহর থেকে আগমন করায় ধন্যবাদ জানান। তিনি শাপলা চত্বরে শহীদান, মোদিও মূর্তি বিরোধী আন্দোলন সহ জুলাই গণ অভূত্থানে শহীদ সকল শহীদানের সর্বোচ্চ মাকাম কামনা করে আওয়ামী সরকারের শাসনামলে সকল গণ হত্যার তদন্ত ও বিচারের জন্য কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দায়িত্ব গ্রহনকালে হেফাজতের যুক্তরাজ্য শাখার নব নির্বাচিত সভাপতি মুফতি আব্দুর রহমান মনোহরপূরী বলেন, মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষন ও দ্বীন ইসলামের মর্যাদা ও স্বার্থবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় জনগনের ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। পরবর্তীতে গত ৯ অক্টোবর খুসুসী সভায় কমিটির অন্যান্য পদ সহ সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top