|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ভারতে বিশ্বনবীকে অবমাননা: লন্ডনে প্রতিবাদ সমাবেশে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি

ভারতে বিশ্বনবীকে অবমাননা: লন্ডনে প্রতিবাদ সমাবেশে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি


প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪

লন্ডনে সর্বদলীয় ইসলামী ঐক্যবদ্ধ প্লাটফর্ম মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডনের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ভারতে জনৈক ধর্ম পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বজন স্বীকৃত মহান ব্যক্তিত্বের উপর সম্পূর্ণ মিথ্যা অপবাদ আরোপ এবং কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সমাবেশে সংশ্লিষ্ট ধর্ম পুরোহিতের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ও জোর দাবি উত্থাপন করা হয়। স্বল্প সময়ের নোটিশে আয়োজিত হলেও এ প্রতিবাদ সমাবেশে লন্ডনের সর্বদলীয় উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সর্বস্তরের তাওহীদি জনতা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত লন্ডন এর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া। সংগঠনের জেনারেল সেক্রেটারী মাওলানা মুফতি আবদুল মুনতাকিম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল উলূম করাচীর নায়েবে মুহতামিম আল্লামা মুফতি যুবায়ের উসমানী। বিশেষ অতিথির আলোচনা পেশ করেন ইকরা টিভি গ্রুপের চেয়ারম্যান ইমাম কাসিম রশীদ আহমদ, শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুর রহমান, ডঃ মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা মুফতি মওসূফ আহমদ, কে, এমন, আবু তাহের চৌধুরী, মাওলানা সৈয়দ তামীম আহমদ,মাওলানা মামনূন মুহিউদ্দীন ও মাওলানা নাজমুল হুসাইন প্রমুখ। প্রোগ্রামের শুরুতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ কাজী আশিকুর রহমানের তেলাওয়াতে কোরআন ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী ও মনোমুগ্ধকর।

সভায় বক্তারা বলেন, শেষ নবী-মহানবীর অগাধ ভালোবাসায় প্রতিটি মুমিন মুসলমানের অন্তর্জগত উদ্ভাসিত। মানব সমাজে শান্তি নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে মহানবীর অবদান সমগ্র মানবজাতি কখনো ভুলতে পারেনা। এজন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি যে মানবতা ও শান্তি-নিরাপত্তার কোন চিরশত্রুর পক্ষেই কেবল রহমতের প্রতিচ্ছবি- শেষনবীর এমন ন্যক্কারজনক চরিত্রহনন সম্ভব। এমন ধৃষ্টতাপূর্ণ দু:সাহসিক স্পর্ধা মানবতার যে ঘৃণ্য শত্রু দেখাতে পারে, তাকে ছাড় দেয়া যায়না, বরং এমন নরপশুর হিংস্রতার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই সমাজকে পবিত্র ও কলুষমুক্ত করে বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করা সম্ভব। মোদী সরকার যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সঠিক পদক্ষেপ গ্রহণ না করে, যদি উন্মাদনায়মত্ত এমন চরমপন্থী উগ্রবাদীদের শক্ত ভাবে লাগাম টেনে না ধরে, যদি শান্তি প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে এমন মিথ্যাবাদী তথ্য সন্ত্রাসীর কঠোর শাস্তি কার্যকর না করে, তাহলে বিশ্ব মুসলিমের রোষানলে পতিত হয়ে তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে বাধ্য হবে।

বক্তারা তাদের আলোচনায় লন্ডনে ‘মজলিসে তাহাফফুজে খতমে নবুওত’ শিরোনামে সর্বদলীয ঐক্যবদ্ধ সংগঠন তৈরীর প্রয়োজন তুলে ধরে বলেন, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তা‌’লা যুগে যুগে যত নবী রাসুল প্রেরন করেছেন তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসুল হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আখেরি নবী, খাতামুন্নাবিয়্যীন। তার পরে আর কোনো নবী আসবেন না এবং আসার প্রয়োজন ও নেই।এই আকীদা ও বিশ্বাসের নামই হচ্ছে আকীদায়ে খতমে নবুওয়ত।ঈমানদার হওয়ার জন্য এই আকীদায় বিশ্বাসী হওয়া অবশ্যই জরুরী।

প্রতিবাদ সমাবেশ শায়খুল হাদীস মাওলানা আবদুর রহমান মনোহরপূরীর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top