|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গাজায় আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে কনফারেন্স অনুষ্ঠিত

গাজায় আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪

ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ‘অন ইয়ার অন গাজা’ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ৭ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের আল খায়ের কনফারেন্স হলে এই কনফারেন্সের আয়োজন করা হয়।

ইউকে ভিত্তিক আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির উদ্যোগে আয়োজিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন বৃটেনের শীর্ষ আলেম শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী। কনফারেন্সে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলখায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভি গ্রুপের চেয়ারম্যান ইমাম কাসিম রশীদ আহমদ।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ,মুফতী আব্দুল মুনতাকিম,প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী,মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা মাহফুজ আহমদ,ডক্টর প্রফেসর আবুল হাসানাত এমবিএ, গাজার বংশোদ্ভূত হিবা দেরই, হাসান আফ্ফান।

পরিচালনায় ছিলেন ইকরা বাংলা টিভির উপস্থাপক মুফতী ছালেহ আহমদ ও মাওলানা আবদুল বাসিত। শুরুতে মহাগ্রন্থ আল কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট ক্বারী শায়খ আহমদ হাসান।

কনফারেন্সে সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া, মুফতী মাওসুফ আহমদ,মাওলানা সাঈদ আলী দশঘরী,মাওলানা সৈয়দ তামিম আহমদ,হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,মাওলানা মামনুন মুহিউদ্দীন,মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা হাফিজ এনামুল হক,মাওলানা জসিম উদ্দীন,মাওলানা মুহিউদ্দীন খান,ডক্টর এম এ আজিজ,সাংবাদিক এনাম চৌধুরী,মুহাম্মদ আমিনুর চৌধুরী সহ আরো অনেকে।

কনফারেন্সে ইমাম কাসিম বিগত এক বছর গাজা কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন, আল খায়ের ফাউন্ডেশনের বহুমাত্রিক কার্যক্রম ফিলিস্তিনের গাজায় বহু বছর ধরে অব্যাহত রয়েছে। বর্তমানেও যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতিতে মানবিক সাহায্য নিয়ে গাজার মানুষের পাশে আছে। বিপুল পরিমাণে ফুডপ্যাক, রান্না করা খাবার, শিশু খাদ্য ও ইমার্জেন্সি ঔষধ সামগ্রী গাজার মজলুম মানুষের কাছে সরবরাহ করা সহ বহুমাত্রিক আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সম্মানিত দাতা ভাই বোনদের সহযোগিতা নিয়ে গাজায় ত্রাণ সরবরাহ এবং গাজা বিনির্মানে সাফল্যের এ ধারাকে আমরা অব্যাহত রাখতে চাই। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top