|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পূর্ব লন্ডনে এস.ডাব্লিউ.এফ সলিসিটর্সের নতুন শাখা উদ্বোধন : সেরা মানের আইনি সেবা প্রদানের অঙ্গীকার

পূর্ব লন্ডনে এস.ডাব্লিউ.এফ সলিসিটর্সের নতুন শাখা উদ্বোধন : সেরা মানের আইনি সেবা প্রদানের অঙ্গীকার


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪

দেশ ডেস্ক, ৬ অক্টোবর : সেরা মানের আইনী সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে পূর্ব লন্ডনে এস.ডব্লিউ.এফ সলিসিটর্স ফার্মের নতুন শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত ১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ১৯ হ্যানরিক স্ট্রিটে (কমার্শিয়াল রোডের পাশে) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ ফিতা কেটে এই শাখার উদ্বোধন ঘোষণা করেন।

এস.ডব্লিউ.এফ সলিসিটর্স এর পরিচালক ও প্রধান সলিসিটর ব্যারিস্টার সুহেল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক বিচারক ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার এমবিই, শিক্ষাবিদ প্রফেসর সানাওয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, শিল্পপতি খালেকুজ্জামান, লেখক সাদেকুল আমিন, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটর্স-এর প্রেসিডেন্ট ফারিদা হাকিম, ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম হাফিজ মাওলানা আবুল হোসাইন খান, ব্যারিস্টার শাম উদ্দিন, ব্যবসায়ী ফরহাদ চৌধুরী, শরীফ মাহমুদ, এমকিউ হাসান সলিসিটর্সের কর্ণধার বিশিষ্ট আইনজীবী মুহাম্মদ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল খান, কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক জামান, সলিসিটর মুনসাত চৌধুরী, এনএইচএস-এর স্বাস্থ্য বিশেষজ্ঞ মিস ফাতেহা পলি ও এসডব্লিউএফ সলিসিটার্সের সলিসিটর ওমেরানা নাভিদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ বলেন, এই শাখার উদ্বোধন প্রতিষ্ঠানটির প্রসার এবং আইনি সেবায় জনগণের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শনের একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি বলেন, এসডব্লিউএফ সলিসিটর্স পরিবারিক আইন, অভিবাসন এবং নাগরিক মামলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ সেবা স্থানীয় বাসিন্দাদের জন্য সহজলভ্য করবে বলে আমরা আশাবাদী।

এসডব্লিউএফ সলিসিটার্সের পরিচালক ও প্রধান সলিসিটর ব্যারিস্টার সুহেল আহমেদ বলেন, আমাদের প্রধান কার্যালয় মিলটন কিন্সে অবস্থিত এবং এটি আমাদের দ্বিতীয় শাখা। আমাদের ক্লায়েন্টদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে আমরা লন্ডনে এই নতুন শাখা চালু করেছি, যাতে আমরা সেরা মানের আইনি সেবা এবং পরামর্শ প্রদান করতে পারি। আমাদের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি কেবল একটি হাই স্ট্রিট আইনী প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকা নয়; বরং আমরা মূলধারার একটি আইনী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই আমাদের কমিউনিটি এবং ক্লায়েন্টদের জন্য অসাধারণ আইনী সেবা প্রদান ও যত্নশীল হওয়ার মাধ্যমে। আমাদের অত্যন্ত দক্ষ একটি দল রয়েছে যারা অভিবাসন, পারিবারিক, বাণিজ্যিক আইন এবং অন্যান্য আইন বিষয়ে বিশেষজ্ঞ।

উদ্বোধন শেষে স্থানীয় কমার্শিয়াল রোডস্থ দিলপছন্দ রেস্টুরেন্টে অতিথিদের সম্মানে আয়োজন করা হয় নৈশভোজ। অতিথিরা অন্তরঙ্গ আড্ডায় নৈশভোজ গ্রহণের পাশাপাশি কেক কেটে এস.ডব্লিউ.এফ সলিসিটর্স ফার্মের নতুন শাখার উদ্বোধন সেলিব্রেশন করেন।

উল্লেখ্য, উদ্বোধন ও নৈশভোজে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট আইনজীবী, পেশাজীবী এবং অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top