|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস ব্যবসার জন্য উন্মুক্ত, চালু হলো ৪টি প্রকল্প

টাওয়ার হ্যামলেটস ব্যবসার জন্য উন্মুক্ত, চালু হলো ৪টি প্রকল্প

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটস বারর স্থানীয় উদ্যোক্তাদের তাদের ব্যবসায়িক আকাঙ্খা অর্জনে সহায়তা করার জন্য চারটি প্রকল্প চালু করেছে কাউন্সিল। কোন বাসিন্দার দুর্দান্ত ব্যবসায়িক ধারণা থাকলেও কীভাবে শুরু করবেন তা নিশ্চিত নন, বা তারা ইতিমধ্যে একটি ব্যবসা চালাচ্ছেন এবং বৃদ্ধির সুযোগগুলো অন্বেষণ করতে চান, সেই সব ক্ষেত্রে এই প্রকল্পসমূহ স্থানীয় ব্যবসাগুলিকে উন্নত করতে সহায়তা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করবে।

টাওয়ার হ্যামলেটসের সেই সকল বাসিন্দা এই প্রকল্পগুলোর সুবিধা পাবেন যাদের ইতিমধ্যে প্রতিষ্ঠিত কোন ব্যবসা নেই।
প্রকল্প চারটির একটি হচ্ছে লীন স্টার্ট আপ সাপোর্ট, যার মাধ্যমে সেই সকল উদীয়মান উদ্যোক্তা যারা কোনরূপ আর্থিক সমর্থন ছাড়াই ব্যবসা শুরু করতে চান, তাদেরকে সহায়তা দেয়া হবে।

সাপোর্টেড একসেস টু ফাইন্যান্স নামের দ্বিতীয় প্রকল্পের আওতায় উদীয়মান উদ্যোক্তাদের নিজেদের ব্যবসা শুরু করতে, একটি ব্যবসায?িক পরিকল্পনা তৈরি করতে এবং ব্যবসাকে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করার জন্য আবেদন করার এবং তহবিল লাভ করার উপায় গুলো বোঝার জন্য সহযোগিতা করা হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করে ব্যবসা শুরু করবেন যারা এমন ১০০ জনকে ২৫০০ পাউন্ড অনুদান দেয়া হবে।
এছাড়া প্রতিষ্ঠিত ব্যবসা/ভিসিএস সংস্থাগুলির জন্য রয়েছে আরও দু’টি বিশেষ প্রকল্প। এগুলি হচ্ছে উইমেন মিন বিজনেস এবং সোশ্যাল এন্টারপ্রাইজ ইমপ্যাক্ট প্রজেক্ট।

উইমেন মিন বিজনেস প্রজেক্ট টাওয়ার হ্যামলেটসের ৫০টি ছোট স্বাধীন মহিলার নেতৃত্বাধীন/মালিকানাধীন ব্যবসায় সহযোগিতা করবে।
আর সোশ্যাল এন্টারপ্রাইজ ইমপ্যাক্ট প্রজেক্ট ৫০টি স্বেচ্ছাসেবী এবং কমিউনিটি সেক্টর সংস্থাকে তাদের নিজস্ব সামাজিক উদ্যোগ তৈরি এবং পরিচালনায় সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য গৃহীত এই চারটি বিশেষ প্রকল্প বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এ উপলক্ষে টাউন হলের কাউন্সিল চেম্বারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলের লীড মেম্বার ফর স্কিলস্ এন্ড গ্রোথ কাউন্সিলর মুশতাক আহমেদ। কাউন্সিলের বিজনেস গ্রোথ সিনিয়র ম্যানেজার শাহি মফজ্জিলের পরিচালনায় এই লঞ্চিং ইভেন্টে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন আলিয়া ইম্পেক্ট লিমিটেড, রেবেল বিজনেস স্কুল, সারা কার্টার কনসালটেন্সির প্রতিনিধিরা। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top