|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিগত সরকারের গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচার দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

বিগত সরকারের গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচার দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচার দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন ‘স্ট্যান্ড ফর বাংলাদেশ’ এর আয়োজনে গত ২৩ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একটি হল রুমে এই প্রতিবাদ সভা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাইফুর রহমান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর নির্বাহী সম্পাদক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এম এম ইয়াজদিন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্ট্যান্ড ফর বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, মিডিয়া সম্পাদক সিরাজুম মুনির, সহ প্রচার সম্পাদক শিব্বির আহমদ, মানবাধিকার কর্মী আব্দুল মুহিত, আদুল লাতিফ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামীলীগের সকল মন্ত্রী, এমপি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। গুম, খুন ও নির্যাতনের সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা কাদের সহযোগিতায় দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তা খুঁজে বের করতে হবে। বক্তারা আরও বলেন, মানুষকে আয়নাঘরে ঘরে বন্দী রেখে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করে, ভোটাধিকার কেড়ে নিয়ে চরম মানবাধিকার লঙ্ঘন করেছিল বিগত সরকার। তাদের ষড়যন্ত্র এখনও বন্ধ হয় নাই। তারা বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত ও সেনাবাহিনীর ওপর হামলা করছে। যতদিন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্?।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top