|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে নর্থ ওয়েষ্ট রিজিওনে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ওল্ডহাম শহরের ওবিএ মিলোনিয়াম সেন্টারে গত ২২ শে সেপ্টেম্বর দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন।

প্রবীন কমিউনিটি লিডার খোন্দকার আব্দুল মছব্বির এমবিইর সভাপতিত্বে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কমিটির কনভেনর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মীর গোলাম মোস্তফার যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ, প্রবীণ কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব সুরাবুর রহমান, বিশিষ্ট কমিউনিটি সংগঠক নাজমুল ইসলাম ,কাউন্সিলার মন্তাজ আলী আজাদ, ও সৈয়দ মুজিবুর রহমান।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,মুজিবুর রহমান মুজিব, মুমিন খান, মোহাম্মদ আলী সালিক, এ বি রুনেল, দেওয়ান মহসিন আহমেদ, দবির আলী ,মদরিছ আলী ,মোহাম্মদ শিপার মিয়া,সৈয়দ সাইফুল ইসলাম সুমিত, শফিক মিয়া, হাজি জুয়েল মিয়া, প্রমুখ ।

সভায় বক্তারা – গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং নর্থ ওয়েষ্ট রিজিয়নের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সভায় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সভায় গৃহীত প্রস্তাবে, হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সহ সকল বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা, ওসমানী বিমান বন্দরের নতুন টার্মিনালের কাজ চার বছরে মাত্র বিশ শতাংশ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কাজ সমাপ্ত করার আহ্বান জানানো হয়। এছাড়া গৃহিত প্রস্তাবে, বিমানের ভাড়া হ্রাস, ওসমানী বিমান বন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু, প্রবাসীদের বাংলাদেশী পাসপোর্টকে দেশে আইডি হিসাবে গ্রহণ, পাওয়ার অব এর্টনির বেলায় ব্রিটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ ,অতি সত্তর এনআইডি কার্ড প্রদানের দাবী জানানো হয় ।

সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ, মুফাজ্জিল খান ,সৈয়দ মিজান ,সুহেল মিয়া ,গোলাম রব্বানী, হারুন মিয়া, আব্দুল মতিন,মুজিবুর রহমান ,শফিক মিয়া,মুসুরান রহমান, জি এম চৌধুরী নিক্সন ,মাওলানা নুরুল হক, খালেদ আহমদ, আফসার শামীম ,মইনুল চৌধুরী ময়নু ,সৈয়দ সুরুক মিয়া ,মানফর আলী, মাসুকুর রহমান সাচ্চু, মাকদ্দুস আলী, ফয়ছল রহমান ও আব্দুল মতিন সহ প্রমুখ ।

সভায় নর্থ ইষ্ট রিজিয়নের কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মরহুম গোলাম মোস্তফা চৌধুরী ,আলহাজ্ব মফচ্ছিল আলী ,বীর মুক্তিযোদ্ধা গোলাম নুরানী চৌধুরী হুমায়ুন ,হাসান চৌধুরী ,আলহাজ্ব মকসুদ আলী , হাফিজুর রহমান ,ও আব্দুস শহীদসহ বিভিন্ন নেতাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয় । মোনাজাত করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান। পরিশেষে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top