|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে মুসলিম হেল্প ইউকের বার্ষিক কোরআন প্রতিযোগিতায় ও বার্ষিক ডিনার অনুষ্ঠিত

লন্ডনে মুসলিম হেল্প ইউকের বার্ষিক কোরআন প্রতিযোগিতায় ও বার্ষিক ডিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪

লন্ডনের মুসলিম কমিউনিটির ছেলে-মেয়েদের কোরআন শিক্ষায় উৎসাহিত করতে এক কুরআন প্রতিযোগিতার অয়োজন করে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা মুসলিম হেল্প।

গত ২১ সেপ্টেম্বর শনিবার লন্ডন মুসলিম সেন্টারে বিকাল ৪টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। লন্ডনের বিভিন্ন স্থান থেকে ৪৮ জন ছেলে-মেয়ে এ কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

মুসলিম হেল্পের চেয়ারম্যান আব্দুছ ছোবহানের সভাপত্বিতে ও চ্যারিটি কো-অর্ডিনেটর অখলাকুর রহমানের পরিচালনায়, বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি প্রেজেন্টার কারী আহমেদ হাসান, উস্তাদ হামজা, শেখ আব্দিল ফাত্তাহ, আবু সায়েদ আনসারী, হাফিজ মুস্তাক আহমেদ ও রেজাউর রহমান । এতে বিপুল সংখক মা, বাবা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের বার্ষিক ডিনারে, সিলেটের বিশ্বনাথে প্রথম মেটার্নিটি হসপিটাল প্রতিষ্ঠার লক্ষ্যে ফান্ডরাইজিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের ফাউন্ডার লাইফ মেম্বারদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম হেল্প চ্যারিটির সিইও সিদ্দিক আলী, অনুপম নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক প্রেসনোট সম্পাদক সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, কলেজ শিক্ষক মুহাম্মদ রুহানি, বারাকা রেস্তোরাঁ এর ডিরেক্টর ইসলাম উদ্দিন, কমিউনিটি ব্যাক্তিত্ব তাজ উদ্দিন, আব্দুল কাদির, আশরাফুল হুদা, আক্তার হোসাইন, শামীম আশরাফ, মোহাম্মদ আনোয়ার খান, জান্নাতুল ইসলাম, গয়াস মিয়া, ইলিয়াস আলী পাশা প্রমুখ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক, লেখক এ কে এ আবু তাহের চৌধুরী, সচিন্তা লিটল ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক, ব্যাংকার সৈয়দ সোহেল আহমদ, কবি আব্দুল মুহিত, সাংবাদিক শাকিল আহমদ সোহাগ, যুবনেতা আনোয়ার খান, মানিক মিয়া সহ অংশগ্রহণকারী ছেলে মেয়েদের পিতা-মাতা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

বার্ষিক ডিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে ও দুআ পরিচালনা করেন জনপ্রিয় টিভি প্রেজেন্টার আবু সায়েদ আনসারী।

দুটি পর্বের প্রতিদ্বন্ধিতার মাধ্যমে যাচাই করে তিন জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয় এবং বাকি সবাইকে সম্মান সূচক মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয় ।

বিচারকরা বলেন, ছেলে মেয়েকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য মুসলিম কমিউনিটিকে আরো সচেতন ও উৎসাহমূলক অনুষ্ঠান পরিচালনা করতে হবে, এতে ছেলে মেয়েরা ইসলাম থেকে বিচ্যুত হবে না । সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top