|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪

ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ, শাপলা চত্বর ও বৈষম্য বিরোধী আন্দোলনসহ সকল গণহত্যার বিচারের দাবিতে লন্ডনে সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে পবিত্র কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন ক্বারী শায়খ আহমদ হাসান।

সমাবেশে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মজলুম জননেতা শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের অভিভাবক পরিষদ সদস্য ইমাম ফরিদ আহমদ খান, যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও লন্ডন দারুল উলুম ফোর্ডস্কোয়ার মাদ্রাসার শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী,উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ব্রাডফোর্ড তাওয়াক্কুলিয়া মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা আব্দুল জলিল বলরামপুরী,উপদেষ্টা পরিষদ বিশিষ্ট লেখক ও গবেষক মুফতী হাবীব নুহ,জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ,খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মুফতী আব্দুল মুনতাকিম।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, হাফিজ মাওলানা ছালেহ আহমদ, মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,ঐতিহ্যবাহী বরুনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরে আলম হামিদী,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ,বিশিষ্ট লেখক ও সংগঠক ডক্টর এম এ আজিজ, কমিউনিটি নেতা আলহাজ্ব মাষ্টার মুহাম্মদ আমীর উদ্দিন আহমদ,ব্যারিষ্টার আশিকুর রহমান।সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ জালাল উদ্দিন,যুক্তরাজ্য শাখার সহসাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন, সহসাধারণ সম্পাদক ও লীডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান,যুক্তরাজ্য শাখার বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক,যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ সদস্য ও ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিল,লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান,বার্মিংহাম শাখার সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন,লিডস শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ মুফিজুর রহমান মারুফ,মাওলানা ফয়জুল হাসান চৌধুরী,মাওলানা বিলাল আহমদ, মিডল্যান্ড শাখার সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন,লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ,বায়তুল মাল সম্পাদক হাফিজ শরিফ আহমদ, হাফিজ আহবাবুর রহমান,মাওলানা মুছা আহমদ চৌধুরী,মাওলানা নাঈম আহমদ প্রমুখ।

সমাবেশে ২য় অধিবেশনে পবিত্র কুরআনে মাজিদ থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা মুদ্দাসসির আনোয়ার,ক্বারী মাওলানা গোলাম রব।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে যে বিজয় হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। যারা দেশটাকে ধ্বংসের পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে সবাই কে সজাগ ও সোচ্চার থাকতে হবে।পরাজিত শক্তি আবারও ছোবল দিতে পারে। তাই তাদের সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন,দেশের জনগণ ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনার বিচার দেখতে চায়। শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে পিলখানা , শাপলা চত্ত্বর ও বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা সহ সকল খুন ও গুমের বিচার করতে হবে। তিনি সম্মিলিত ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top