|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বড়লেখা ফাউন্ডেশন ইউকের অর্থ প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বড়লেখা ফাউন্ডেশন ইউকের অর্থ প্রদান

প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪

চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বাংলাদেশের লক্ষীপুর, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যা দুর্গতদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ ও কল্যাণ তহবিলে এক লাখ টাকা প্রদান করেছে। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ইউএনও নাজরাতুন নাঈমের কার্যালয়ে তার হাতে বড়লেখা ফাউন্ডেশন ইউকে নেতৃবৃন্দ সহায়তার অর্থ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বড়লেখা ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম মিন্টু, উপদেষ্টা ডা. মো. নজরুল ইসলাম, সমন্বয়ক ও পৌর কাউন্সিলর কবির আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজুল ইসলাম, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রভাষক তারেক আহমদ, উপজেলা বিএনপির সদস্য আজহারুল হোসেন ফায়েক, বড়লেখা পাবলিকেশন সোসাইটির সভাপতি আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

বড়লেখা ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম মিন্টু জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদানের আহবান জানানো হয়। এ আহ্বানে সাড়া দিয়ে বড়লেখা ফাউন্ডেশন ইউকের সভাপতি পীরজাদা হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক কায়ছারুল ইসলাম সুমন ইউকের নেতৃবৃন্দ ও বাংলাদেশ প্রতিনিধিদের সহযোগিতায় ১ লাখ টাকা সংগ্রহ করেন।

ইউএনও নাজরাতুন নাঈম বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, করোনাসহ বাংলাদেশের যে কোনো দুর্যোগে বড়লেখা ফাউন্ডেশন ইউকে অসামান্য অবদান রাখছে। সংগঠনটির নেতৃবৃন্দ প্রবাসে থেকেও এদেশের বিশেষ করে বড়লেখা উপজেলার অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন সংগঠনের এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বড়লেখা ফাউন্ডেশন ইউকের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top