|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের পেছনে অযোগ্যতা ও অবহেলা

গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের পেছনে অযোগ্যতা ও অবহেলা


প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৪

দেশ ডেস্ক:: লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ২০১৭ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে করা সরকারি তদন্ত প্রতিবেদনে এ বিপর্যয়ের জন্য সরকার ও ভবন নির্মাণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করা হয়েছে। দুর্ঘটনার সাত বছর পর বুধবার তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়। এ রিপোর্টে ভবনের বাইরের অংশে দাহ্য ক্ল্যাডিং স্থাপনের সাথে জড়িত সংস্থাগুলোকেও দায়ী করে তাদের চিহ্নিত করা হয়েছে।

২০১৭ সালের ১৪ জুন স্থানীয় সময় ভোর রাতে লন্ডনের অন্যতম অভিজাত এলাকার ২৩ তলা একটি আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লন্ডনের একটি আবাসিক ভবনে হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা এটি। ভবনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান ও দাহ্য উপাদানযুক্ত পদার্থ সরবরাহকারী প্রতিষ্ঠানকে এ অগ্নিকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে। যেসব কোম্পানি ভবনের আবরণের জন্য ব্যবহার করা তাদের দাহ্য পণ্যকে অসৎভাবে ‘নিরাপদ’ দাবি করে সেগুলো বাজারজাত করেছে তাদেরও দায়ী করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় কর্তৃপক্ষকে তাদের ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান মার্টিন মুর-বিক বলেন, ‘সহজ সত্য হলো, প্রতিটি মৃত্যু এড়ানো যেত।’ তিনি তৎকালীন সরকারসহ সংশ্লিষ্ট সবার সমালোচনা করেন। বহুতল ব্লকগুলোতে অগ্নি নিরাপত্তা নিয়ে বছরের পর বছর নিষ্ক্রিয়তার জন্য অপ্রস্তুত দমকল বাহিনীর সমালোচনাও করেন। মুর-বিক বলেন, ‘এ ভয়াবহ বিপর্যয়ের জন্য সংশ্লিষ্ট সবাই একই দায়বদ্ধতা বহন করে না, তবে আমাদের প্রতিবেদন অনুযায়ী, সবাই কোনো না কোনোভাবে এ অগ্নিকাণ্ডের জন্য দায়ী। বিশেষ করে, অদক্ষতা, অসততা এবং লোভ এর জন্য দায়ী।’

এক হাজার ৭০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে বলা হয়েছে, এ অগ্নিকাণ্ড ‘কয়েক দশকের ব্যর্থতার’ চূড়ান্ত পরিণতি। বেঁচে যাওয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন গ্রেনফেল ইউনাইটেড বলেছে, ‘করপোরেট লোভ থেকে আমাদের রক্ষা করার পাশাপাশি জীবন রক্ষা করা সরকারের দায়িত্ব হওয়া উচিত। কিন্তু দীর্ঘদিন ধরে, তারা করপোরেশনগুলোকে সহায়তা করেছে, তাদের মুনাফা অর্জনে সহায়তা করেছে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাষ্ট্রের পক্ষ থেকে ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, দেশ তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ সত্য প্রকাশের দীর্ঘ প্রতীক্ষিত একটি দিন, তবে এ দিনকে অবশ্যই ন্যায়বিচারের দিনের দিকে নিয়ে যেতে হবে। ব্রিটেনের পুলিশ জানিয়েছে, ৫৮ জন ব্যক্তি এবং ১৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে মা, বোন, ভগ্নিপতি ও তিন ভাতিজিকে হারানো ৪৬ বছর বয়সী হিসাম চৌকাইর বলেন, ‘এ তদন্ত আমার পরিবারের প্রাপ্য ন্যায়বিচারকে বিলম্বিত করেছে।’

এর আগে ২০১৯ সালে তদন্তের প্রথম রিপোর্টে বলা হয়েছে, ভবনের ৫ম তলায় একটি রেফ্রিজারেটরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে তা অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়তে থাকে। মূলত ২০১৬ সালে ভবনটিতে সৌন্দর্যবর্ধন ও বৃষ্টিপ্রতিরোধক হিসেবে একধরনের আবরণ ব্যবহার করা হয়েছিল, তাতে দাহ্য অ্যালুমিনিয়াম উপাদান ছিল।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top