|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

লন্ডনে হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন


প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪

হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনে সুবর্ণজয়ন্তী উদযাপন করেছেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা। গত ২ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে পৃর্ব লন্ডনের ওয়েষ্টহামের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যু।

গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে অনুষ্ঠানটি আয়োজন করে। সংগঠনটির চমকজাগানো ও বৈচিত্র্যময় আয়োজন নজর কেড়েছে উপস্থিত সকল প্রবাসীদের। শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের অভ্যর্থনা, নেটওয়ার্কিং ও স্মৃতিচারণায় একটি আবেগময় পরিবেশ তৈরি করে। পরে আলোচনা, আপ্যায়ন, উপহার বিতরণ এবং মনোমোগ্ধকর স্টেজ- শো ছিল ছোখে পড়ার মত। এক কথায় এ যেনো কামাল বাজার প্রবাসীদের এক মিলনমেলা বসেছিল। বিদ্যালয় প্রতি যে টান ও ভালোবাসা তা প্রকাশ করেন সবাই।

টেমস থেকে বাসীয়া স্লোগান সামনে রেখে আগত প্রাক্তন শিক্ষার্থী ও অতিতিদের অভ্যর্থনা ও নেটওয়ার্কিং দিয়ে শুরু হয় প্রথম পর্ব। পরে পবিত্র কোরআন থেকে সুরা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্ব। সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিকরের টানে -ফিরে দেখা মেগ্যাজিন এর মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমদাদুর রাহমান এমদাদ, আব্দুল হান্নান, আব্দুল বাচিত চৌধুরী, আব্দুল আহাদ, লোকমান হুসেন, মিসেস রহিমা রহমান, বখতিয়ার খান, পারভেজ আহমেদ, হাফিজুর রাহমান, কুতুব উদ্দিন খান, লুৎফুর রাহমান পাবেল ও খসরুল ইসলাম।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এমদাদুর রাহমান এমদাদ। তিনি বলেন, আজ আমি সত্যি আনন্দিত, আমাদের এই প্রিয় বিদ্যালয়ের প্র্যাক্তন শিক্ষার্থীরা লন্ডনের মত ব্যাস্ত শহরে কাজ কর্ম ফেলে জড়ো হয়েছেন শুধু মাত্র বিদ্যালয়কে সম্মান জানাতে এটা গর্বের। আমরা অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণভাবে আমাদের প্রাণ প্রিয় বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী পালন করছি এর জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ।

বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী রাজনীতিবীদ আলী আহমেদ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা আজ লন্ডনে বিদ্যালয়কে সম্মান জানাচ্ছি এটা আমাকে মুগ্ধ করেছে, আজকের অনুভূতি অন্যরকম ভালোলাগা, আজ আমরা সবাই অতিতে ফিরে গেছি। অন্যদিকে আমাদের প্রচুর দায়িত্ব রয়েছে বিদ্যালয়ের যে ঐতিহ্য, গৌরব ও সুনাম রয়েছে তা ধরে রেখে আগামীতে গৌরবময় ও দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সামনে নিয়ে আসা। বিদ্যালয়টির সাথে আমাদের আত্মার সম্পর্ক। তাছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব রাগীব আলীকে আজ ধন্যবাদ দিতে হয়। উনার অবদান অস্বিকার করার নয়।

জমকালো বৈচিত্র্যময় অনুষ্ঠানটি এক প্রর্যায়ে প্রিয় বিদ্যাপীঠ ও বৃহত্তর কামাল বাজার এলাকার বিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট এর সংক্ষিপ্ত ইতিহাস ও উদ্দেশ্য তুলে ধরে হয়।উল্লেখ্য যে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারে ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দানবীর ড. রাগীব আলী।

গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট এর চেয়ারপারসন এমদাদুর রাহমান এমদাদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি বখতিয়ার খান ও শাহেদ মিয়ার এর পরিচালনায় প্রাধান অতিথি বলেন, মিসেস রহিমা রহমান ((কাউন্সিল চেয়ার এবং ফাস্ট সিটিজেন অব লন্ডন বরো নিউহ্যাম) প্রাক্তন শিক্ষার্থী আলী আহমেদ, শাহগির বখত ফারুক( সাবেক প্রেসিডেন্ট, বিবিসিসিআই), মুজিবুর রহমান(কাউন্সিলর, লন্ডন বরো নিউহ্যাম), বিশিস্ট কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব লোকমান হুসেন, মকসুদ রহমান, মিসবাউর রহমান, মজনু মিয়া ও শাহিন মোস্তফা প্রমুখ।

অন্যদিকে সংগঠনের পক্ষ থেকে স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন, ভাইস চেয়ারপারসন জনাব আব্দুল বাছিত চৌধুরী ও মোঃ আব্দুল আহাদ, সম্পাদনা পরিষদের অন্যতম সদস্য এক্টিভিস্ট মোঃ হাফিজুর রাহমান, পারভেজ আহমেদ, খসরু মিয়া, সদস্য লুৎফুর রহমান পাবেল, মাহবুবুর রহমান,শাহ আলম হুবেব, খসরু মিয়া, জনাব হারুনুর রশীদ, রাজিউর রহমান চৌধুরী দুলাল, আব্দুল মান্নান, ইমরান হুসেইন সলিসিটর, আনোয়ার হুসেন ফজল। এছাড়া, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস উদ্দীন আহমেদ রানা, কবির আহমেদ লয়লুছ, আতিকুল ইসলাম সিরাজ, আব্দুল হান্নান, মোহাম্মদ আলী মিষ্টার, আমিনুল হক রাজু, আবুল হাসনাত চৌধুরী রুমেল,নুরজাহান মতিন, সমাজ সেবিকা আম্বিয়া খানম, সংগঠক ও এক্টিভিস্ট আমিনা আলী, ইমরানা রহমান ও জ্যুতি দেব টুম্পা। সুবর্ণজয়ন্তীতে এসে প্রায় ৪৫ বছর পর সহপাঠীদের দেখে আবেগপূর্ণ হয়ে পড়েন বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী নুরজাহান মতিন, আব্দুল হান্নান ও আতিকুল ইসলাম সিরাজ। এটি ছিল সবচেয়ে আবেগময় পরিবেশ। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top