|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ভূমধ্যসাগর থেকে ২৮৯ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি-সিরীয়

ভূমধ্যসাগর থেকে ২৮৯ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি-সিরীয়

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪

দেশ ডেস্ক:: ভূমধ্যসাগরে দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকা কয়েকটি নৌকা থেকে বিভিন্ন দেশের মোট ২৮৯ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার (৩১ আগস্ট) চারটি আলাদা অভিযানে আন্তর্জাতিক জলসীমা ও লিবিয়া উপকূলে ঝুঁকিতে থাকা এই অভিবাসীদের উদ্ধার করে এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনালের উদ্ধারজাহাজ সি-ওয়াচ ৫। অভিবাসনসংক্রান্ত সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সি-ওয়াচ কর্তৃপক্ষ এ দিন ইনফোমাইগ্রেন্টসকে জানায়, লিবিয়ার ত্রিপোলি থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে চারটি আলাদা উদ্ধার অভিযানে অভিবাসীদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ নারী, ১২ বছরের কম বয়সী ১২ শিশুসহ মোট ৩৮ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী রয়েছেন। অভিবাসীদের অধিকাংশই বাংলাদেশি ও সিরীয় নাগরিক।

ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করা অভিবাসীদের নিয়ে দেশটির সিভিটাভেকিয়া বন্দরে যেতে সি-ওয়াচ ৫ জাহাজকে অনুমতি দিয়েছে। যেটি উদ্ধার অঞ্চল থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

যদিও জাহাজটি কাছাকাছি কোনো বন্দরে অভিবাসীদের নামাতে অনুমতি চেয়েছিল। জাহাজটি অভিবাসীদের নিয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিভিটাভেকিয়া বন্দরে পৌঁছনোর আশা করছে।

সিভিটাভেকিয়া ইতালির লাজিও অঞ্চলের একটি শহর, যেটি টাইরহেনিয়ান সাগর ও টোলফা পর্বতমালার মধ্যে রাজধানী রোমের কাছেই অবস্থিত। এটি সার্ডিনিয়া ও কর্সিকা সমুদ্র বন্দরে যাওয়ার সংযোগস্থল।

সি-ওয়াচ জানিয়েছে, দীর্ঘ ও অপ্রয়োজনীয়ভাবে দূরবর্তী বন্দর নামানোর অনুমতি উদ্ধারজাহাজের ক্রুদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। এটি ইচ্ছাকৃতভাবে তাদের উদ্ধার করা থেকে বিরত রাখে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে এক তরুণকে ইতিমধ্যে জরুরি চিকিৎসার প্রয়োজনে সরিয়ে নেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর মধ্যে একটা হলো মধ্য ভূমধ্যসাগরীয় রুট। ইতালির পার্লামেন্ট ২০২৩ সালে একটি ডিক্রি অনুমতি দেয়।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের জারি করা এই আইনে ভূমধ্যসাগরে একটি উদ্ধার অভিযান শেষ হওয়ার পরই ইতালির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত বন্দরে চলে যেতে হবে। এনজিওগুলোর অভিযোগ, এর ফলে সমুদ্রে আরো অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

জাহাজের জন্য নির্ধারিত বন্দরগুলো প্রায়ই উদ্ধারস্থল থেকে অনেকটা দূরে। তাই সেখানে পৌঁছতে বেশ কয়েক দিন সময় লেগে যায়। ইতালি সরকারের দাবি, সিসিলির অভ্যর্থনা কেন্দ্রগুলো ও লাম্পেদুসার মতো ছোট দ্বীপগুলোতে যাতে ভিড়ে উপচে না পড়ে, তা নিশ্চিত করার জন্যই এই নিয়ম করা হয়েছে। এ ছাড়া ইতালির দক্ষিণে অবকাঠামোও কম। যদিও এনজিওগুলোর যুক্তি, এই নীতির ফলে তাদের উদ্ধারকাজে বাধা পড়ছে, ফলে আরো বেশিসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top