|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের

ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের

প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪

দেশ ডেস্ক:: পূর্ব ভারতে এক চিকিৎসককে ভয়াবহভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। ঘটনার পর থেকে সড়কে বিক্ষোভ করছে চিকিৎসা পেশাজীবীরা। তারা দেশব্যাপী কর্মবিরতির আহ্বান জানাচ্ছে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে ৩১ বছর বয়সী এক নারী চিকিৎসককে ধর্ষণের পর নারকীয়ভাবে হত্যা করা হয়। এরপর থেকেই উত্তাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

এতে বলা হয়, ভয়াবহ এই ঘটনাকে কেন্দ্র করে এখন গোটা ভারতের চিকিৎসকরা ক্ষোভে ফেটে পড়ছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, ভারতের চিকিৎসকদের বৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল এসোশিয়েশন (আইএমএ) দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত সকল প্রকার মেডিকেল পরিষেবা না দেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘটের সম্মুখীন হয়েছে ভারত।

মেডিক্যালের অভ্যন্তরে নারী চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে সংগঠনটি।

চিকিৎসকদের চলমান এই বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার তারা চিকিৎসকদের সাথে রাস্তায় আন্দোলনে শরীক হওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া এই বিক্ষোভে বলিউড তারকা, অভিনেত্রী সহ দেশের বিভিন্ন শ্রম-পেশাজীবী মানুষও একাত্মতা প্রকাশ করেছে। তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

নিরাপত্তাহীনতার কারণেই নারীদের প্রতি এমন সহিংস আচরণ করার সুযোগ পাচ্ছে অপরাধীরা বলে দাবি করেছে চিকিৎসক সমাজ। তারা রাজ্য সরকারের ব্যর্থতাকেও দায়ী করছে। ২০১২ সালে দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের পরে ফৌজদারি বিচার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে কঠোর সাজার ব্যবস্থা করে সরকার। কিন্তু চিকিৎসকরা বলছেন কঠোর আইন থাকা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

এ সপ্তাহের শুরুতে এক নারী চিকিৎসককে মৃত অবস্থায় উদ্ধার করা হয় পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেলে। গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে হাসপাতালে নিহত চিকিৎসক দিবাগত রাত দুইটায় নৈশভোজ সেরে জরুরি বিভাগের চারতলায় একটি সম্মেলনকক্ষে বিশ্রাম নিতে যান। পরে গত শুক্রবার সকালে সেখানে তার মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা গেছে ওই চিকিৎসকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করার প্রমাণও পাওয়া গেছে। শরীরে পাওয়া গেছে রক্তক্ষরণের চিহ্ন। মূলত এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই উত্তাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top