|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটেনে কমেছে বিদেশি কর্মী-শিক্ষার্থী ভিসার আবেদন

ব্রিটেনে কমেছে বিদেশি কর্মী-শিক্ষার্থী ভিসার আবেদন

প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪

দেশ ডেস্ক:: যুক্তরাজ্যে বিদেশি কর্মী এবং শিক্ষার্থীদের ভিসার আবেদনের সংখ্যা গত জুলাইয়ে এক তৃতীয়াংশ কমেছে। অভিবাসন ইস্যুতে আগের সরকারের কঠোর নীতির কারণেই ভিসা আবেদনের সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুলাইয়ে দক্ষ কর্মী হিসেবে, যেমন স্বাস্থ্যসেবা খাতে, পরিবারসহ যুক্তরাজ্যে আগমনে এবং শিক্ষার্থী হিসেবে পড়াশোনার জন্য করা ভিসার আবেদন কমে হয়েছে ৯১ হাজার ৩০০। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এক তৃতীয়াংশ কম। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৪৩ হাজার।

মাসিক হারে ভিসার আবেদনের সংখ্যা সবচেয়ে কমেছে স্বাস্থ্যসেবা খাতে। জুলাইয়ে এই সংখ্যা ৮২ ভাগ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯০০। আর ১৫ ভাগ কমে শিক্ষার্থীদের ভিসার আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৫০০।

যুক্তরাজ্যে ইতিহাসে সবচেয়ে বেশি অভিবাসীর আগমন ঘটেছিল ২০২২ সালে। সে বছর মোট ৭ লাখ ৬৪ হাজার অভিবাসী দেশটিতে পাড়ি জমায়। দেশটিতে অভিবাসন বিষয়ে কঠোর নীতি হাতে নেয় পূর্ববর্তী ঋষি সুনাক সরকার। সেসময় শিক্ষার্থী এবং স্বাস্থ্যখাতে পরিবার নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। ক্ষমতাসীন লেবার পার্টিও এই নীতি বলবৎ রাখবে বলে জানা গেছে।

অর্থাৎ আগের সরকারের কঠোর নীতিই মুলত ‘আকাশচুম্বী নিট অভিবাসন কমাতে’ কিয়ার স্টারমারের যে প্রতিশ্রুতি তা রক্ষা করতে সহায়ক হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরি বলছে, আগামী পাঁচ বছর দেশটিতে নিট মাইগ্রেশন কমতে থাকবে। ২০৩০ সালে এই সংখ্যা হবে তিন লাখ ৫০ হাজার। কারণ হিসেবে গবেষকরা বলছেন, অনেকে ব্রিটেন ত্যাগ করছেন, বিদেশি শিক্ষার্থীর আগমন কমে আসছে এবং বেসরকারি খাতে কর্মসংস্থান কমছে।

এর ফলে কিছু সমস্যা তৈরি হবে বলেও সতর্ক করে দিয়েছেন অক্সফোর্ডের গবেষকরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলো এরই মাঝে অর্থ সংকট কাটাতে সংগ্রাম করছে। তাছাড়া স্বাস্থ্যখাতে নিয়োগ নিয়ে সংকট তৈরি হতে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রেকর্ড পরিমাণ নিয়মিত অভিবাসন কমিয়ে আনতে সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এর মূল কারণ হলো আন্তর্জাতিক বাজার থেকে শ্রমিক নিয়োগ। এখান থেকেই সমাধান বের করা হবে। ইনফোমাইগ্রেন্টস।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top