হাসিনার পতনে লন্ডনে ইউকে জমিয়তের শুকরানা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪
ঐতিহাসিক ৫ আগষ্ট সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শেখ হাসিনা সরকারের পতন এবং আওয়ামী দুঃশাসনের অবসানের খুশিতে সকাল থেকেই হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকেন। অসংখ্য অগণিত মানুষের মুহুর্মুহু স্লোগানে আলতাব আলী পার্ক ও লন্ডন শহীদ মিনারের বিরাট চত্বর মুখরিত হয়ে ওঠে। পুরো এলাকা জুড়ে সারা দিন নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের আসা যাওয়া, পারস্পরিক অভিনন্দন,একে অপরকে মোবারকবাদ জ্ঞাপন ও মিষ্টি বিতরণ অব্যাহত ছিল। ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছেন প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দ।
পাঁচ আগষ্টের নতুন বিজয় দিবসে ইউকে জমিয়ত নেতৃবৃন্দ আবারো আপামর জনসাধারণের আনন্দ উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্ক থেকে বিভিন্ন টিভি চ্যানেল ও সোসিয়াল মিডিয়ায় আজ ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে ঐতিহাসিক বিজয় অর্জিত হওয়ায় ছাত্র জনতা ও আলেম উলামার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
এক পর্যায়ে আলতাব আলী পার্কে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রচুর সংখ্যক নেতাকর্মী একত্রিত হলে আলতাব আলী পার্কেই ইউকে জমিয়তের উদ্যেগে আনন্দমিছিল পরবর্তী সংক্ষিপ্ত শুকরানা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিকৃষ্টতম পতনের জন্য আল্লাহর সমীপে শুকরিয়া আদায় করেন। ছাত্র জনতা এবং আলেম উলামার দীর্ঘমেয়াদি অপরিসীম ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করেন বক্তাগন। সভায় সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, ইউকে জমিয়তের সহ সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের সহ সভাপতি মাওলানা আশফাকুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দীন,বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মুফতি সালেহ আহমদ, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খলিস মিয়া,বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা নাজির উদ্দিন,ইউকে জমিয়তের ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মুফতি সৈয়দ রিয়াজ আহমদ,ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, ইউকে জমিয়তের সহকারী প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই, ইউকে জমিয়তের মিডিয়া সম্পাদক জনাব আরিফ আহমদ প্রমুখ।

