ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ওয়েলস আওয়ামী যুবলীগের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৪
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ডিনারপার্টির আয়োজন করেছে ইউকে ওয়েলস আওয়ামী যুবলীগ। গত ৭ জুন বৃটেনের কার্ডিফ শহরে স্থানীয় রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও ডিনারপার্টির আয়োজন করা হয়।
ওয়েলস যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা সেলিম আহমদের সভাপতিত্বে ও ওয়েলস যুবলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা মফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর। প্রধান বক্তা ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, ওয়েলস কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনের কনভেনার মুজিবুর রহমান মুজিব, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব,নিউপোট যুবলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, আসাদ মিয়া, মৌলা আফতাব দেওয়ান ফয়সল মজিদ, শেখ সুমন তরফদার, বাবুল খান, কামাল আহমদ, নজির আহমদ, সাবেক ছাত্রনেতা আলী আমজদ, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর,ফেরদৌস আলী, কালাম হোসেন, মারুফ আহমদ, আব্দুর রুউফ, সাবেক ছাত্রনেতা ইমরান আহমেদ, ছাত্রনেতা রাসেল আহমদ, ইফহাত আহমদ,আজাদ মিয়া. আহমেদ রহমান , আবতাহি আহমদ, ফেরদুস রহমান, আব্দুর রব, সেবুল হোসেন ও সাগর আহমেদ প্রমুখ।
এছাড়া সভায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ওয়েলস আওয়ামী লীগ নেতা, ও সাবেক ছাত্রনেতা মোঃ শাহজাহান খাঁন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জননেতা মোঃ আনহার মিয়া প্রথম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওয়েলস যুবলীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম মুমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে সভায় ওয়েলস শ্রমিক লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মরহুম নুরুল আলম চুনুর অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী। এছাড় সভায় কমিউনিটি সংগঠক মুজিবুর রহমান মুজিব আওয়ামী লীগের যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

