|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিবিসিসিআই’র লন্ডন রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিবিসিসিআই’র লন্ডন রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৪

বাংলাদেশী ব্যবসায়ীদের মর্যাদাশীল সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) লন্ডন রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মার্চ) হোয়াইচ্যাপলের সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার এবং দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মো: মনির আহমদ।

লন্ডন রিজিওনের ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জল আলম সার্বিক তত্বাবধানে এবং ডাইরেক্টর জেনারেল এ কে এম নুরুজ্জামানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এসময় তিনি ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করলে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতা করা হবে এবং আপনাদের নিরাপত্তা দেওয়া হবে।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভাইজারি বোর্ডের প্রধান সাগির বকত ফারুক, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ, সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ, ডেপুটি ডাইরেক্টর জেনারেল দেওয়ান মাহদী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হক, ডাইরেক্টর হেলাল উদ্দিন খান, ডাইরেক্টর ড.সানাওয়ার চৌধুরী, ডাইরেক্টর আলী মোহাম্মেদ জাকারিয়া, ডাইরেক্টর আহমেদ হাসান, ডাইরেক্টর মুসলেহ আহমেদ, ডাইরেক্টর মোস্তাফা আহমদ লাকি, ডাইরেক্টর ডাইরেক্টর শফিকুল ইসলাম, ডাইরেক্টর এমদাদ আহমদ, ডাইরেক্টর আব্দুল মুমিন, ডাইরেক্টর সানুর খান, ডাইরেক্টর রফিক হায়দার, সাবেক স্পিকার আহবাব হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জিএসসির সাবেক সাধারন সম্পাদক আসাব বেগ, নিউহ্যাম ওয়েলফেয়ার এসিসোয়েশনের চেয়ারম্যান লাকি মিয়া, লন্ডন রিজিওনের অর্থ সম্পাদক আবু সুফিয়ান জিলান, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি(বিবিসিসিআই) এর মেম্বার হওয়ার জন্য আবেদন করেন বিসমিল্লাহ প্রপাটি লি: পরিচালক নাজমুল হক, ইস্ট লন্ডন প্রপাটির লি: কাজী সাহিন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ কামনার পাশাপাশি প্রয়াত এবং অসুস্থ ডাইরেক্টেরদের জন্য দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞতি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top