|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আল হারামাইন পারফিউমের ইফতার মাহফিলে ৫ হাজার মানুষের মিলনমেলা

আল হারামাইন পারফিউমের ইফতার মাহফিলে ৫ হাজার মানুষের মিলনমেলা

প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৪

লুৎফুর রহমান :: বিশ্ববিখ্যাত বাংলাদেশি সুগন্ধি শিল্পপ্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও আমিরাতের আজমানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ২৪ মার্চ কোম্পানির নিজস্ব ফ্যাক্টরীতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে আমিরাত সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ও কমিউনিটির লোকজন, কোম্পানীর সাধারণ শ্রমিকসহ প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন। সবার অংশগ্রহণে ইফতার মাহফিল রীতিমতো মিলনমেনায় রূপ নেয়। প্রতিবছর বিদেশের মাটিতে আল হারামাইনের এমন মেলবন্ধনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আল হারামাইনের সুগন্ধি বিশ্বে আজ এক সুপরিচিত নাম। আরবের বালুকাময় প্রান্তরের প্রাণকেন্দ্র মক্কায় ১৯৭০ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯২ সালে আল হারামাইন সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করে। এরপর থেকে আমিরাতেই গড়ে ওঠে এর ফ্যাক্টরী আর প্রধান কার্যালয়। বর্তমানে ৩ হাজার বাংলাদেশি কর্মী এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রতিবছর রমজান এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফ্যাক্টরীতে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে সকল শ্রেণীর মানুষের মিলনমেলা ঘটে। মূলত মানুষে মানুষে যে ভেদাভেদ নেই তা প্রমাণ করতে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান।

তিনি বলেন, সাধারণ মানুষকে উচ্চ শ্রেণীর মানুষের সাথে মেলবন্ধন ঘটানো আর সকল বৈষম্য ভুলে হাতে হাত রাখার জন্য এই আয়োজন করা হয়েছে।

আল হারামাইনের এই ইফতার মাহফিল কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন আর প্রবাসে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে সহায়ক বলে জানিয়েছেন দূতাবাস ও কমিউনিটির লোকজন। একইসাথে আমিরাতের মাটিতে বাংলাদেশিদের মধ্যে প্রথম শ্রেণীর যে ব্যবসায়ী হিসেবে আছেন, এটা বাংলাদেশের জন্য গর্বের বলেও তারা মনে করেন।

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, এরকম মিলনমেলা দেশের ভাবমূর্তি বিদেশে প্রাণশক্তি বাড়ায়।

কমিউনিটি নেতা ও বায়ান্ন টিভির এমডি সিআইপি সালেহ আহমদ বলেন, নাসির সাহেব যে কাজ করে যাচ্ছেন, তা বাংলাদেশি বিশেষ করে সিলেটী হিসেবে আমরা গর্ব করি।

এদিকে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের কাছে সাধারণ প্রবাসিরা আবুধাবীতে বিমানের বড় ফ্লাইটের পাশাপাশি ঈদে ঘরফেরা প্রবাসির জন্য বিমানের টিকেটে সুলভ মূল্যে রাখার দাবী জানান। জবাবে প্রতিমন্ত্রী তা সমাধানের প্রতিশ্রুতি দেন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top