|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৪

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ রবিবার পূর্ব লন্ডনের একটি হলে এই দুই নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সাধারণ সভা।
এতে সংগঠনের সহ সভাপতি আব্দুন নূর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুল হক মাছুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ। সভায় কয়েকটি প্রস্তাবনার উপর বিপুল সংখ্যক সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন। অত্যন্ত প্রাণবন্ত একটি সভা শেষে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব সর্বসম্মতি?ক্রমে গৃহীত হয়।
২য় পর্বে অনুষ্ঠিত নির্বাচন ও ফলাফল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার আলতাফ হোসেন বাইছ। নির্বাচন কমিশনার আব্দুল মুনিম জাহেদী ক্যারলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপলার লাইমহাউজ আসনের এম পি আফসানা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আসাদ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি ইসবাহ উদ্দিন, রাজনীতিবিদ ও সমাজসেবক সেলিম আহমেদ খান, সাংবাদিক মুসলেহ উদ্দিন, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শওকত আলী, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, সংগঠনের অন্যতম প্রতিষ্টাতা সদস্য আজিজুস সামাদ, সোনার বাংলা ট্রাভেলস এর স্বত্বাধিকারী লুৎফুর রহমান সায়াদ, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সহ সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, তারিক খান, কমিউনিটি ব্যক্তিত্ব দিলওয়ার হোসেন লেবু, সংগঠনের উপদেষ্টা আব্দুল বারী নাছির, কামাল উদ্দিন, সালাহ উদ্দিন, শফি রউফ, সালেহ আহমদ, সুয়েজ আহমেদ, মোঃ আব্দুল ওয়াদুদ, হুমায়ূন কবির চৌধুরী একলিম, মোঃ সালেহ আহমেদ, রফি আহমদ চৌধুরী শিবা, দিদার আহমদ চৌধুরী, সালেহ আহমদ, মকছুছ আহমেদ জোয়ারদার প্রমুখ।
প্রধান অতিথি আফসানা বেগম এমপি বলেন, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাথে আমি ওতোপ্রোতভাবে জড়িত, এই সংগঠনটি ভালো কাজ করে যাচ্ছে। ব্রিটেনে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার প্রতিনিধিত্ব করতেছে। তিনি বলেন, সংগঠনের প্রত্যেক ট্রাস্টি অত্যন্ত ভালো মনের মানুষ। আফসানা বেগম এমপি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে আশা ব্যক্ত করেন ব্রিটিশ বাঙালিদের অধিকার আদায়ে সংগঠনটি জোরালো ভূমিকা পালন করবে।
সভার শেষে প্রধান নির্বাচন কমিশনার আলতাফ হোসেন বাইছ আগামী ২০২৪/২৫ সালের নতুন কার্যকরী কমিটি ফলাফল ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন, সহ সভাপতি মোহাম্মদ শওকত আলী, সহ সভাপতি হেলান উদ্দিন, সহ সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী একলিম, সহ সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ার্দার, যুগ্ম সম্পাদক তৌফিক আহমেদ টিটু, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হুদা খান, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, সহকারী কোষাধ্যক্ষ কামরুজ্জামান চাকলাদার, সাংগঠনিক সম্পাদক মকসুদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মো: আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক নাজমিন বেগম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি জয়নাল খান, চ্যারিটির সেক্রেটারি সাজারুল ইসলাম সাজন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, নির্বাহী সদস্য তমিজুর রহমান রঞ্জু, মোহাম্মদ আজিজুস সামাদ, খন্দকার মহিউদ্দিন খোকন, শাহীন আহমেদ, আব্দুল আহাদ কয়েছ, মকসুস আহমেদ, মিছবাহুল হক মাছুম, বোর্ড অফ ডাইরেক্টরস মোহাম্মদ আব্দুস শুকুর, আব্দুল কাদির, রফি আহমেদ চৌধুরী শিবা, মোহাম্মদ আখালাকুল আম্বিয়া, সালেহ আহমদ ( ঢাকাদক্ষিণ), দিদার আহমেদ চৌধুরী, সালেহ আহমদ(ভাদেশ্বর), রহিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল কাইয়ুম বেলাল, সুলেমান হোসেন, দুলাল আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top