লন্ডনে ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মিছবাহ উদ্দিন আহমদের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৪
যুক্তরাজ্যে সফররত ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সাবেক অধ্যাপক, ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের আজীবন দাতা সদস্য মিছবাহ উদ্দিন আহমদের সাথে যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৬ নভেম্বর সোমবার সন্ধায় পুর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টার হলে এই সভা হয়।
এতে বিপুল সংখ্যাক কমিউনিটির নেতৃবৃন্দ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং ঢাকা দক্ষিণবাসীর উপস্থিতিতে মিছবাহ উদ্দিন আহমদকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া এবং সভা পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।
সভায় অংশগ্রহণ করেন তছউর আলী, আবজল হোসেন, আব্দুল আহাদ চৌধুরী, আহবাব হোসেন, আব্দুল কাদির, খালেদ আজিম উদ্দিন জামাল, আলাউদ্দিন আহমদ, নেজাম উদ্দিন নজরু, দেলওয়ার হোসেন লেবু, আমিনুর খান, আব্দুল লতিফ নিজাম, রুহুল আমিন সেলিম, মামুনুর রশীদ খান, ইকবাল আহমদ চৌধুরী, মাহমুদুর রহমান শানুর, লতিফ আহমদ, মো: তাজুল ইসলাম, ইয়ামীম দিদার, তমিজুর রহমান রঞ্জু, আনোয়ার শাহজাহান, সামসুল ইসলাম, আনফর আলী, হেলাল আহমদ, জামাল খান, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, রায়হান উদ্দিন, মোহাম্মদ শামীম আহমদ, বিলাল মোহাম্মদ ফাহিম, মারুফ আহমদ, সেবুল আহমদ, সাদেক আহমদ, সাবলু আহমদ, সালেহ আহমদ, জাহেদ আহমদ, জাকির হোসেন, শাহআলম কাসেম, নকুল চক্রবর্তী, সোহেল আহমদ, আব্দুল মান্নান, জাবেদ আহমদ, আকরাম হোসেন দারা, কামরুল ইসলাম, গুলজার হোসেন, জসিম হায়দার, জয়নুল ইসলাম, তায়্যিবা শাহজাহান প্রমুখ। পরে ঢাকাদক্ষিণ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর পক্ষে থেকে মিছবাহ উদ্দিন আহমদকে ক্রেস্ট প্রদান করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মৌলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ। সভা শেষে মরহুম মজির উদ্দিন টুনু মিয়া ও ঢাকাদক্ষিণ বহুমুখী উঁচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রফিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং দোয়া করা হয়। মোনাজাত করেন হাফিজ মৌলানা জাকারিয়া। সংবাদ বিজ্ঞপ্তি

