আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের আলোচনা সভা ও কবিতা পাঠের আসর
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বৃটেনের প্রাচীনতম সাহিত্য সংগঠণ রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম সেন্টারে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারী সোমবার আয়োজিত সভায় সংগঠনের সহ সভাপতি শেখ ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ মোস্তফা। সভায় ‘ বাংলা ভাষার বিশ্বায়ন ‘ শীর্ষক গবেষণামূলক প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী।আলোচনায় অংশ নেন ডঃ কবি আজিজুল আম্বিয়া ,কলামিষ্ট চৌধুরী হাফিজ আহমদ ,খান জামাল নুরুল ইসলাম ,হাজী ফারুক মিয়া , বদরুজ্জামান বাবুুল, ফারুক আহমদ সুন্দর প্রমুখ। স্বরচিত কবিতা আবৃত্তি করেন কে এম আবু তাহের চৌধুরী ,কবি শিহাবুজ্জামান কামাল ,কবি আজিজুল আম্বিয়া প্রমুখ ।শহীদ রফিক ,সালাম ,জব্বার ও বরকতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মাওলানা নুরুল হক।
সভায় বক্তারা দেশে-বিদেশে বাংলা ভাষার চর্চা ও প্রসার জোরদার করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বাংলা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

