|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ১৪৮ আসনের ফল: ইমরান–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা আরও এগিয়ে

১৪৮ আসনের ফল: ইমরান–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা আরও এগিয়ে

প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪

দেশ ডেস্ক:: পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে আরও এগিয়ে গেল কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দ্বিতীয় স্থানে রয়েছে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল। এরপরে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল। মূলত তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

পাকিস্তান নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জাতীয় পরিষদের ১৪৮ আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ৬১টি আসনে জয়ী হয়েছেন, যার বেশির ভাগই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই)–সমর্থিত প্রার্থী। দ্বিতীয় অবস্থানে থাকা নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) পেয়েছে ৪৩ আসন। আর বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৩৮ আসন। এর বাইরে এমকিউএম চারটি, জেইউআই (পি) একটি ও পিএমএল একটি আসনে জয় পেয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে ১৩৭টি আসনের ফল দিয়ে বলা হয়েছে, ইমরানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৫০টি আসনে। নওয়াজের দলের প্রার্থীরা ৪৪ আসন ও বিলাওয়ালের দলের প্রার্থীরা ৩৫ আসনে জয় পেয়েছেন। আর ৮টি আসনে জিতেছেন অন্য প্রার্থীরা।

পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে, ঘোষিত ৮৪ আসনের মধ্যে ৩২ আসনে জিতে এগিয়ে রয়েছেন ইমরানের দলের সমর্থিত প্রার্থীরা। আর নওয়াজের দল ২৭ ও বিলাওয়ালের দল ১৮ আসনে জিতেছে। বাকি ৭টি আসনে জিতেছেন অন্য প্রার্থীরা।

গতকাল বৃহস্পতিবার ২৬৫ আসনে (একটি স্থগিত) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট গ্রহণ হয়। আর ৬০ আসন সংরক্ষিত নারীদের জন্য ও ১০টি সংরক্ষিত সংখ্যালঘুদের জন্য।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top