|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়িয়ে জাপার ক্ষতি করেছে: জিএম কাদের

আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়িয়ে জাপার ক্ষতি করেছে: জিএম কাদের


প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪

দেশ ডেস্ক:: জাতীয় পার্টির বেহাল দশার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ইচ্ছাকৃত বা ভুল করে দলের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। যার কারণে জাতীয় পার্টির অনেক ক্ষতি হয়েছে। আমরা ৩০০ আসনে সরাসরি লড়াই করেছি। এই বিভ্রান্তিটা না থাকলে আরও ফল ভালো হতো। আমার দলের অনেক সদস্য আওয়ামী লীগ সমর্থিত বলেছে। এটা দিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে।

শনিবার জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ে চেয়ারম্যান জিএম কাদের সংসদের বিরোধীদলীয় নেতা, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জিএম কাদের বলেন, আমাদের দল ভাগ হয়ে যাবার কোনো সম্ভাবনা নাই। তবে এরশাদের আদর্শ নিয়ে নতুন করে দল গঠন হতেই পারে। আমাদের দলের বিষয়ে পারসেপশন কিন্তু ভালো নয়।

অনেকেই অনেক কথা বলেন। আমরা লড়াই করে সংসদে গিয়েছি। অনেকে বলেন আমরা পরের দ্বারা নিয়ন্ত্রিত। আমিও বলব দলের মধ্যে ব্যাপকভাবে সংশোধন প্রয়োজন।

বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা ছড়িয়ে দিয়েছে আমরা ২৬টি সিট ছেড়ে দিলাম জাতীয় পার্টির ফেবারে। তারা একটা সিটও ছাড়ে নাই। তারা সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। অনেক জায়গায় আমাদের লোক হেরেছে। আমাদের অনেক প্রার্থীও বিভ্রান্ত হয়েছে।

তিনি বলেন, সবাইকে এক লাইনে থাকতে হবে। না হলে দল নিয়ে টিকে থাকা যাবে না। দলকে বাঁচাতে চাইলে মনোবৃত্তি দুর করতে হবে। জনগণ সত্যিকার অর্থে বিকল্প খুঁজছে। আওয়ামী লীগ-বিএনপির বাইরে দল চায়। সত্যিকার পরিবর্তন চায়। আমরা যদি পরনিয়ন্ত্রিত হওয়া থেকে বের হতে পারি তাহলে মানুষের সমর্থন বাড়বে।

এসময় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের প্রমুখ নেতা বক্তব্য রাখেন।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top