|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটের ১০টি আসনে স্বতন্ত্রের চাপে চ্যালেঞ্জে নৌকা

সিলেটের ১০টি আসনে স্বতন্ত্রের চাপে চ্যালেঞ্জে নৌকা


প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩

দেশ ডেস্ক:: সিলেটে ভোটারদের আগ্রহ না থাকলেও ৭ই জানুয়ারির নির্বাচন ঘিরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে সক্রিয় আওয়ামী লীগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১টি আসনে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হওয়ায় নৌকা প্রতীকে অংশ নিচ্ছেন ১৮ জন প্রার্থী। ফলে ১৮টি আসনে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।

খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশক্তি নিয়ে মাঠে নেমেও ১৮টি আসনের মধ্যে ১০টি আসনেই স্বতন্ত্র প্রার্থীদের তীব্র চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা। এসব আসনে জনমত বাড়ছে স্বতন্ত্র প্রার্থীদের। এরমধ্যে কয়েকটি আসনে নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হবেন এমনটি ধারণা করা হচ্ছে।

সিলেট-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। এখানে শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে গণফোরামের প্রার্থী বর্তমান এমপি মোকাব্বির খান ও জাতীয় পার্টির সাবেক এমপি এহিয়া চৌধুরী। এ ছাড়া গতকাল উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়ে নতুন হিসাবের খাতা খুলেছে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। এখানে লড়াই হবে চতুর্মুখী।

সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বর্তমান এমপি হাবিবুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। এ ছাড়া জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক রয়েছেন।

বিজ্ঞাপন
এই আসনে জাতীয় পার্টির একটা নির্দিষ্ট ভোটব্যাংক থাকায় এখানেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের বিপরীতে ভোটে লড়ছেন ড. আহমদ আল কবির ও হুছামুদ্দীন চৌধুরী। ফুলতলী পীর সাহেবের ছেলে হিসেবে এই অঞ্চলে হুছামুদ্দীন চৌধুরীর প্রভাব রয়েছে। ফলে এখানে ত্রিমুখী লড়াই হবে বলে ভোটারদের ধারণা।

সিলেট-৬ আসনে নৌকার প্রার্থী হিসেবে আছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সারওয়ার হোসেন। এ ছাড়া তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান ও সাবেক কূটনীতিক শমসের মোবিন চৌধুরী। এখানে দীর্ঘদিন এমপি থাকলেও কাক্সিক্ষত উন্নয়ন না হওয়ায় নুরুল ইসলাম নাহিদের ওপর সাধারণ ভোটারদের ক্ষোভ আছে।

সুনামগঞ্জ-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ৩ প্রার্থীর। এখানে নৌকার প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন আওয়ামী লীগের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ।

সুনামগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে আছেন সাবেক এমপি জয়া সেনগুপ্ত। সুনামগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সঙ্গে লড়াই হবে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর।

হবিগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু। তার বিপরীতে ভোটে লড়ছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। হবিগঞ্জ-২ আসনে বর্তমান এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে লড়ছেন নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন রুয়েল। হবিগঞ্জ-৪ আসনে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে লড়ছেন যুবলীগের সাবেক আইন সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

মৌলভীবাজার-২ আসনে ত্রিমুখী লড়াই হবে। এই আসনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল। আছেন কুলাউরা উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান ও সাবেক এমপি এম এম শাহীন।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top