|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ভোটাধিকারের দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন

ভোটাধিকারের দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের পুনরুদ্ধার, অবৈধ তফসিল বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও এবং মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে (এনবিসিইউকে)।
গত ২০ নভেম্বর সোমবার এই কর্মসূচি পালন করা হয়। পরে ভোটাধিকার ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়ে পৃথক দুটি স্মারকলিপি পেশ করা হয়।

বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী রায়হান আহমদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রফিক আহমদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলায়েন্স অফ হিউম্যান রাইটস জিফেন্ডারস ইন দি ইউকের আহবায়ক ও বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব শামসুল আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, দৈনিক আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক নির্বাসিত মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান, এলায়েন্স অফ হিউন্যান রাইটস ডিফেন্ডারস ইন দি ইউকের জয়েন্ট কনভেনর ব্যারিষ্টার আফজাল জামি এবং মেজর (অব:) সৈয়দ সিদ্দিক।

এলায়েন্স অফ হিউম্যান রাইটস জিফেন্ডারস ইন দি ইউকে ও নিরাপদ বাংলাদেশ চাই’র পক্ষ থেকে অবিলম্বে বাংলাদেশের মানুষের অন্যতম প্রধান মানবাধিকার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মানবতা বিরোধী সকল অপরাধের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়ে বলা হয়, ২০১০ সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত কনভেনশনের স্বাক্ষর করেছে। জোরপূর্বক গুম খুন ও নিপীড়নমূলক সকল অপরাধের বিচার করতে বাংলাদেশ আন্তর্জাতিক আইনে বাধ্য। হাইকমিশনের হেড অফ চ্যানসারি মাহফুজা সুলতানা স্মারকলিপি গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, গণতন্ত্র ধ্বংসকারী, ভোট ডাকাত শেখ হাসিনার তাবেদার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। জামায়াতের নিবন্ধন বাতিল এবং বিএনপি ভাঙ্গার চেষ্টা সেই ষড়যন্ত্রেরই অংশ। দেশের জনগণ দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হতে দিবে না, তারা ভোটের অধিকার ফিরে চায় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায়।বক্তারা সরকারের উদ্দেশ্য বলেন, অবিলম্বে তফসিল বাতিল করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। বিরোধীদলের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে।গুম হওয়া মানুষদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, খুনিদের বিচার করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনবিসি ইউকের সহ-সভাপতি মো: আসয়াদুল হক, আমিনুল ইসলাম মুকুল, আলী হোসাইন, সাবেক সভাপতি শামিমুল হক, মানবাধিকার কর্মী মো: ইকবাল হুসেন,শরিফ আহমদ মোর্শেদ,মো: ফজল আহমদ,মো: মিফতা উদ্দীন,মো: আলা উদ্দীন খান,আমিরুল মোমিন রেজা,হুমায়ুন আহমদ,মিজানুর মিয়া,সাবের আহমদ,আব্দুল মুনিম খান,ফখরুল মিয়া,নজরুল ইসলাম,আহমদ আলী, মো: অলিউর রহমান,হামীম আক্তার আলো,মিনহাজ আহমদ,সায়েম আহমদ,ওয়াকিল আহমদ,মো: তাজুল ইসলাম,মো: আমিনুল ইসলাম সফর,আব্দুল্লাহ আল নাযম,কবির আহমদ,আশেক ইমাম খান,আব্দুল ওয়ালী শামীম,মোশাররফ হোসেন,এম এ শামীম,মনিরুজ্জামান খান,ইমাম আহমদ,রাহেল আহমদ,ইকবাল হোসাইন,কামরুল হাসান ভুঁইয়া,রোহান তারিক,মো: এমদাদুল হক প্রমুখ।

এছাড়া মানববন্ধন ও ঘোরাও কর্মসূচীতে উপস্হিত ছিলেন সংগঠনের সেক্রেটারী তাহমিদ হোসেন খান,মো: আমিনুর রহমান,শিপানুর রহমান,একে এম তারেক,মঈন উদ্দীন,মোছা: নিপা বেগম, সুমেনা বেগম,ইসলাম উদ্দীন,মো: ছাবিদ মিয়া,শফিউল আরফিন জুনেদ,জাকির হোসেন, তোফায়েল আহমদ,জাকারিয়া হোসেন,জুলফু আহমদ, মোহাম্মদ শামসুল ইসলাম কবির,মো: আবুল কালাম আজাদ,মো:নেছার মিয়া,আমিনুল হক,রুহেল আহমদ সুমন,পারভেজ আহমদ, হাবিবুর রহমান,মো: ফাহাদুজ্জামান,মো: মারুফ আহমেদ,আবু ছাঈদ ওমর,মাধব শর্মা,তারেক হাসান,রহমান মিয়া,মো: আলী আকবর,শাহ মো: ওহিদুর রহমান,মো: আব্দুল মুনিম খান,ইরফানুল হক রাব্বী,আহমেদ মুশফিকুর হক,তোফায়েল আহমদ,মো: মইনুল ইসলাম,এম আশরাফ উদ্দীন,মো: বদরুজ্জামান,আবু রেদওয়ান, মাযহারুল হক মাহদী,মো: সুহেল আহমদ, হামজাদুল হক মোয়াজ,এম এম ইয়াজদীন, মোশাররফ হোসেন,আবু তাহের নাহিম,হিফজুর রহমান,খালেদ নুর রহমান, মো: রুবেল নুর,সাজ্জাদ নুর,জুবায়ের আহমদ, মো: মাহফুজুর রহমান,মো: অহিদুজ্জামান,এবাদুর রহমান,মো: কিবরিয়া আহমদ চৌধুরী,এডভোকেট রোকসানা আক্তার,মো: কামাল হোসেন,নাসির হোসাইন অপু,জুবের আহমদ,কামরুল হাসান নাসিম,মো: আবির,ইসহাক আহমদ,মো: তোফায়েল,মো: রাইহান মিয়া,তাজ উদ্দীন,তানভির আহমদ,এম এ শামীম,কাজী মোজাম্মেল হোসাইন,শাহিন আহমদ,মো: সিফাত,মো: কাওছার আহমদ,মো: জিয়াউর রহমান,মো: লোকমান আহমদ,শামীম আহমদ,মো: জামাল উদ্দীন,তামজিদুর রহমান মুরাদ,মাহফুজ আহমদ চৌধুরী,মো: শহিদুল ইসলাম,মো: সিরাতুল ইসলাম আবির,আনোয়ার হোসেন,সেবুল আহমদ,তানিম আহমদ,নুমান আহমদ,মারুফ আহমদ,মোহাম্মদ মাজেদ হোসেন,মো: আশরাফুল আলম,সোহেল আহমদ,দেলওয়ার হোসেন,রাসেল,আশরাফুল আলম,মো: ছালিক আহমদ,আবুল মনসুর কোয়েল,আল মামুন,নুরুজ্জামান আহমদ,মো: নাজমুল হোসেন সোহাগ,ফেরদৌসি আক্তার রুনা,রিপা বেগম,সাথী আক্তার,মো: আব্দুল মুহিত,মো: রাকিবুল ইসলাম মাহিন,আজাদ আহমদ,রেজাউল করিম,মো: এমদাদুল হক,মো: আবুল কাশেম,মো: সামসুদ্দীন,মেরাজুল ইসলাম,তানভীর হোসেন,বুরহান উদ্দীন,হানিফ রাব্বানী,রাহেল আহমদ,সুফিয়া পারভীন,পারভীন চৌধুরী,সাহেল আহমদ,রোকসানা হক তারিন,মো: আব্দুল আহাদ,মো: রবিউল ইসলাম তামিম,তারেক আল মাহদী,হাফিজ ওয়েছ আহমদ, জুনের আহমদ প্রমুখ।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top