|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাশ্রয়ী মূল্যের বাড়ি-ঘরের সংখ্যা বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের

সাশ্রয়ী মূল্যের বাড়ি-ঘরের সংখ্যা বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩

London, United Kingdom – April 2021, THH – Boundary Estate, Ocean Estate, Cranbrook Estate and Dorset Estate.

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের জন্য নতুন লকাল প্ল্যান বা স্থানীয় পরিকল্পনা চূড়ান্ত করতে জনসাধারণের সাথে আলোচনার জন্য ৬ সপ্তাহের কনসালটেশন কার্যক্রম গত ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। বারার ভবিষ্যত উন্নয়নের ব্যাপারে বাসিন্দারা যাতে তাদের অভিমত তুলে ধরতে পারেন, সেজন্য এই গণপরামর্শ কার্যক্রম।
লকাল প্ল্যান হিসেবে পরিচিত স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় এফোর্ডেবল হাউজিং অর্থাৎ সাশ্রয়ী মূল্যের আবাসনের নতুন প্রয়োজনীয়তার পাশাপাশি সবুজ স্থানের উন্নতি, ছোট ব্যবসাকে সমর্থন করা এবং লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করার মতো বিষয় গুলোর খসড়া নীতির একটি রূপরেখায় তুলে ধরা হয়েছে।
কাউন্সিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা নথি হিসাবে, স্থানীয় পরিকল্পনাটি বারায় পরিকল্পনার আবেদনের (প্ল্যানিং এপ্লিকেশন) ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এর মানে হল যে কেউ যদি একটি নতুন বিল্ডিং তৈরি করতে বা এর ব্যবহার পরিবর্তন করতে চায়, তবে তাদের নিশ্চিত করা উচিত যে এটি স্থানীয় পরিকল্পনার নীতিগুলি যথাযথভাবে অনুসরণ করছে।
খসড়া পরিকল্পনায় নতুন আবাসন নীতি গুলোর মধ্যে একটি প্রস্তাব করা হয়েছে যে উন্নয়ন সাইটগুলিকে অবশ্যই সাশ্রয়ী মূল্যের অর্থাৎ সামর্থাধীন ভাড়ার জন্য নূন্যতম ৪০ শতাংশ নতুন বাড়ির প্রস্তাব করতে হবে, যার মধ্যে ৮৫ শতাংশ হতে হবে সামাজিক ভাড়ায় এবং ১৫ শতাংশ মধ্যবর্তী আবাসন হিসাবে।
ওভারক্রাউডিং অর্থাৎ গাদাগাদি পরিবেশে বসবাস সমস্যা মোকাবেলা করার জন্য, কাউন্সিল বলেছে যে সামাজিক ভাড়ার ৬৫ শতাংশ ফ্ল্যাট কমপক্ষে তিন বা ততোধিক বেড ইউনিট হওয়া অত্যাবশ্যক।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “সোশ্যাল রেন্টেড প্রপার্টি অর্থাৎ সামাজিক ভাড়ার বাড়ি-ঘরের অভাব এবং ওভারক্রাউডিংয়ের অর্থ হল যে আমাদের বাসিন্দারা ভাল মানের, সাশ্রয়ী মূল্যের বাড়িতে থাকতে পারছেন না। এই সমস্যাগুলি আবাসন সংকটের লক্ষণ, এবং দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল অঞ্চল গুলির মধ্যে একটি হিসাবে আমরা আরও গুরুতর ভাবে এই সমস্যাগুলো কর্তৃক প্রভাবিত হয়েছি।”
তিনি বলেন, “সাশ্রয়ী মূল্যের বাড়ির জন্য প্রস্তাবিত ৪০ শতাংশ লক্ষ্যমাত্রা আমাদেরকে বৃহত্তর, পারিবারিক আকারের সামাজিক ভাড়া বাড়িতে ফোকাস সহ উচ্চাভিলাষী সংখ্যক নতুন বাড়ি সরবরাহ করতে সহায়তা করবে। আবাসনের ঘাটতি মোকাবেলায় কাজ করার এবং বারা জুড়ে বাসিন্দাদের জীবনমান উন্নত করার এটাই সময়।”
বারা জুড়ে উঁচু ভবনের সংখ্যা বৃদ্ধি করা আরেকটি নীতি এই খসড়া উন্নয়ন পরিকল্পনায় সন্নিবেশিত করা হয়েছে, যা আবাসনের ঘাটতির প্রভাব গুলি দূর করতে সহায়তা করবে।
মেয়র যোগ করেছেন, “আমাদের স্থানীয় পরিকল্পনা নিয়ে চলমান কনসালটেশন বা গণ পরামর্শে অংশ নেওয়ার জন্য এই বারার সকল বাসিন্দা, এবং যারা এখানে কাজ করেন, আমি তাদের সকলকে জোরালোভাবে উৎসাহিত করছি। এটি আপনার কথা বলার এবং টাওয়ার হ্যামলেটসের ভবিষ্যত গঠনে অবদান রাখার সুযোগ।”
আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার আগে নতুন স্থানীয় পরিকল্পনার খসড়াটি চূড়ান্ত হওয়ার আগে বেশ কয়েকটি ধাপ রয়েছে।
গত ২৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে খসড়া স্থানীয় পরিকল্পনা (ড্রাফট লকাল প্লান) পাস হয়। পরামর্শ কার্যক্রম ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ছয় সপ্তাহ ধরে চলবে। আপনি কিভাবে আপনার মতামত শেয়ার করতে পারেন এমন অনেক উপায় সম্পর্কে জানতে হলে টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top