|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জলবায়ু সংকট মোকাবেলায় টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি সংগঠনগুলোকে ৩ লাখ ১৬ হাজার পাউন্ড অনুদান প্রদান

জলবায়ু সংকট মোকাবেলায় টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি সংগঠনগুলোকে ৩ লাখ ১৬ হাজার পাউন্ড অনুদান প্রদান


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩

জলবায়ু জরুরী পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্বন রিডাকশন কমিউনিটি গ্রান্টস প্রোগ্রামের দ্বিতীয় রাউন্ডের আওতায় ১৬টি স্থানীয় সংস্থাকে ৩১৬,০০০ পাউন্ড আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

অনুদান লাভকারী সংস্থাগুলি এমন প্রকল্পগুলো চালু করবে যা তাদের কার্বন নিঃসরণ হ্রাস করবে এবং ক্লাইমেট ইমার্জেন্সি অর্থাৎ জলবায়ু জরুরী অবস্থার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তারা কাজ করবে।

সফল প্রকল্পগুলির মধ্যে রয়েছে এলইডি লাইটিংস্, সৌর প্যানেল, এয়ার সোর্স হিট পাম্প, ইন্সুলেশন, ড্রাফ্ট প্রফিং এবং আরও দক্ষ হিটিং সিস্টেম স্থাপন।
এছাড়াও পাঁচটি শিক্ষামূলক প্রকল্প রয়েছে যা জলবায়ু জরুরী অবস্থার ইস্যূ নিয়ে গোটা বারায় সকল কমিউনিটির সাথে যুক্ত হবে এবং কর্মশালা, সেমিনার, গোলটেবিল, নাটক, প্রদর্শনী এবং কমিউনিটি দিবস আয়োজনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করবে।

কার্বন রিডাকশন কমিউনিটি গ্রান্টস প্রোগ্রাম স্থানীয় কমিউনিটিগুলোর কল্যাণে নিবেদিত স্থানীয় চ্যারিটি সংস্থা ও কমিউনিটি সংগঠনগুলোকে তাদের কার্বন নির্গমন কমাতে সহায়তা করবে।

জলবায়ু জরুরী অবস্থা মোকাবেলায় স্থানীয় পদক্ষেপের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল ৭ লাখ পাউন্ডের একটি তহবিল গঠন করেছে। এই প্যাকেজেরই অংশ হিসেবে কার্বন হ্রাস প্রকল্পের জন্য ৩৬টি স্থানীয় সংস্থার অনুদান লাভ করেছে।

প্রথম রাউন্ডে, ১১টি সংস্থাকে তাদের কার্বন নিঃসরণ কমাতে এবং তাদের সংস্থাগুলিকে আরও টেকসই করার জন্য নিবেদিত প্রকল্পগুলির জন্য প্রায় ২ লাখ পাউন্ড দেওয়া হয়েছিল।

হার্মিটেজ কমিউনিটি মুরিংস এমন একটি সংস্থা যা প্রথম রাউন্ডের তহবিল থেকে উপকৃত হয়েছিল। অনুদানের অর্থে তারা তাদের মুরিং সাইটে সোলার প্যানেল স্থাপন করতে সক্ষম হয়।

হার্মিটেজ কমিউনিটি মুরিংয়ের কো—চেয়ার জেস লারচে বলেছেন, আমাদের ৫৪—প্যানেল অ্যারেটি গত সপ্তাহে চালু করা হয়েছে এবং এটি উদযাপন করার জন্য আমাদের মুরিং কমিউনিটি একটি ‘সোলারব্রেশন’ পার্টির পরিকল্পনা করছে। এটা এমন কিছু যা আমরা চৌদ্দ বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে করতে চেয়েছি এবং অনুদান এটা সম্ভব করেছে।

তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসের টেকসই টিম আমাদের পিছনে ছিল এবং এই সোলার প্যানেল স্থাপন করার মাধ্যমে টেমসের সবুজ তম অর্থাৎ পরিবেশ বান্ধব মুরিং হওয়ার হওয়ার ক্ষেত্রে এটি আমাদের জন্য একটি বড় পদক্ষেপ।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, এই কর্মসূচির অংশ হিসাবে তহবিল দেওয়া স্থানীয় সকল সংস্থাকে অভিনন্দন-বারার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসার পাশাপাশি, আপনার সংস্থাগুলিও আমাদের টাওয়ার হ্যামলেটস কমিউনিটি বুননের অংশ।

আমরা জানি যে জলবায়ু জরুরী পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় ভাবে সাড়া দেওয়ার জন্য পুরো বরো জুড়েই পদক্ষেপ নেওয়া এবং দক্ষতার প্রয়োজন। এই অনুদানগুলির লক্ষ্য হচ্ছে কমিউনিটিগুলোর সুবিধার জন্য পদক্ষেপ নিতে আমাদের স্থানীয় সংস্থাগুলিকে সহায়তা এবং ক্ষমতায়ন করা।

নির্বাহী মেয়র বলেন, জলবায়ু জরুরী পরিস্থিতি মোকাবেলা কাউন্সিলের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং কার্বন হ্রাস কমিউনিটি গ্র্যান্টস্ কর্মসূচি আমাদের বারার ভবনগুলোতে কার্বন—হ্রাসকারী ব্যবস্থাদি উন্নতি করতে এবং একটি পরিষ্কার, সবুজ বারা তৈরিতে সহায়তা করতে কমিউনিটিগুলো কী করতে পারে সে সম্পর্কে শিক্ষাগত সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের কার্বন রিডাকশন কমিউনিটি গ্রান্ট প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্যের জন্য, টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট ভিজিট করুন। এই প্রোগ্রাম সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে বা আরও তথ্য চান, অনুগ্রহ করে ইমেইল করুন।

প্রকল্পের দ্বিতীয় দফায় তহবিল প্রাপ্ত সংস্থা গুলোর মধ্যে রয়েছে- নবায়নযোগ্য প্রযুক্তির ইনস্টলেশন ক্যাটাগরিতে অনুদানপ্রাপ্তঃ একমি আর্টিস্ট স্টুডিও। গুড শেফার্ড মিশন। লাইমহাউস টাউন হল কনসোর্টিয়াম ট্রাস্ট। সেন্ট পিটার্স বেথনাল গ্রিন। আর্ট সার্ভিসেস্ গ্র্যান্টস্।

এনার্জী রেট্রোফিটস্ ক্যাটাগরিতে অনুদানপ্রাপ্ত : বেথনাল গ্রিনের অক্সফোর্ড হাউস। আর্টস সার্ভিসেস গ্র্যান্টস্। সেন্ট হিল্ডার ইস্ট। গুড শেফার্ড মিশন
মাইল এন্ড কমিউনিটি প্রজেক্ট। স্টেপনি সিটি ফার্ম। চিসেনহেল ডান্স স্পেস। লাইমহাউস টাউন হল কনসোর্টিয়াম ট্রাস্ট। সেন্ট পিটারস বেথনাল গ্রিন। রিচ মিক্স কালচারাল ফাউন্ডেশন। একমি আর্টিস্ট স্টুডিও বিহেভিয়ার চেঞ্জ (আচরণ পরিবর্তন) ক্যাটাগরিতে- ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার ইস্টহ্যান্ডস। গুড কপ, ব্যাড কপ ২৮ ফেস্টিভ্যাল। সানি জার ইকো হাব সিআইসি। পপলার শাহজালাল সেন্টার। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top