|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. কমিউনিটির মানুষের নিরাপত্তায় টাওয়ার হ্যামলেটস ও হ্যাকনীতে পুলিশী টহল জোরদার করা হয়েছে- ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনকালে বারা কমাণ্ডার

কমিউনিটির মানুষের নিরাপত্তায় টাওয়ার হ্যামলেটস ও হ্যাকনীতে পুলিশী টহল জোরদার করা হয়েছে- ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনকালে বারা কমাণ্ডার

প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩

লন্ডন, ১৪ অক্টোর ২০২৩: টাওয়ার হ্যামলেটস এন্ড হ্যাকনী বারা পুলিশ কমান্ডার জেমস কনওয়ে ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টার পরিদর্শন করেছেন । ১৩ অক্টোবর শুক্রবার দুপুরে তিনি মসজিদে আসেন এবং সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন । মুলত: ফিলিস্তিন-ইসরাইল পাল্টাপাল্টি হামলার ঘটনায় লন্ডনে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে পড়ার আশংকার প্রেক্ষিতে তিনি ইস্ট লন্ডন মসজিদে আসেন । বরাহ কমাণ্ডার বলেন, আমাদের কমিউনিটির মানুষ যাতে নিজেদেরকে নিরাপদ ভাবতে পারে সেজন্য আমরা টাওয়ার হ্যামলেটস ও হ্যাকনীতে পুলিশী টহল জোরদার করেছি। তিনি বলেন, হেইট ক্রাইম ও ইসলাম বিদ্বেষ মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের মুসলিম কমিউনিটি সবচেয়ে বেশি হেইট ক্রাইমের শিকার হয়ে থাকে। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, ৩৯ শতাংশ হেইট-ক্রাইম মুসলমানদেরকে লক্ষ্য করে ঘটে চলেছে।
বারা কমাণ্ডার যোকোনো ধরনের হেইট ক্রাইম কিংবা ইসলাম বিদ্বেষী ঘটনা তৎক্ষনাত জরুরী ৯৯৯ নাম্বারে কল করে রিপোর্ট করতে অনুরোধ জানিয়েছেন । তবে ইস্ট লন্ডন মসজিদে কল করেও রিপোর্ট করা যাবে।
বারা কমাণ্ডার জেমস কনওয়ে জুমার নামাজের কিছুক্ষণ আগে মসজিদে পৌঁছে মারিয়াম সেন্টারের বারাকা খান গ্যালারীতে মসজিদের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন । এতে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টারের নবনিযুক্ত সিইও জুনায়েদ আহমদ, হেড অব অ্যাসেট এন্ড অপারেশন্স আসাদ জামান ও মারিয়াম সেন্টারের প্রধান সুফিয়া আলম । পরে তিনি বারাকা খান গ্যারারী থেকে জুমার খুতবা শুনেন এবং নামাজ পড়ার দৃশ্য দেখেন।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top