|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আরতা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা

আরতা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩

এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকএওয়ে অ্যাওয়ার্ড (আরতা) ২০২৩ আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত ৮ অক্টোবর ২০২৩ তারিখে লন্ডনের পার্ক লেনে অবস্থিত হিলটন হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকএওয়ে অ্যাওয়ার্ড, সংক্ষেপে আর্টা, যুক্তরাজ্যের এশিয়ান রেস্টুরেন্ট শিল্পের জন্য সবচাইতে মর্যাদাপূর্ণ পুরষ্কার হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই বছর আর্টা-র পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এশিয়ান রান্না শিল্পের এই উদযাপনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের এশিয়ান রেস্টুরেন্ট শিল্পে জড়িত প্রায় সকল খ্যাতনামা ব্যক্তিত্বসহ যুক্তরাজ্যের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য, তারকা, মিডিয়া ব্যক্তিত্ব ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় টিভি প্রেজেন্টার সামান্থা সিমন্ডস এবং যাদুশিল্পী পল মার্টিন। উপস্থাপনার পাশাপাশি পল মার্টিন অনুষ্ঠান চলাকালীন সময়ে বেশ কয়েকবার তাঁর যাদুর মাধ্যমে অতিথিদের মুগ্ধ করেন।
এছাড়াও উপস্থিত অতিথিদের বিনোদনে উপস্থিত ছিলেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী কাভিয়া লিমায়ে ও উজান মুখার্জি- যারা দু’জনেই তাদের কণ্ঠের যাদুতে দর্শকশ্রোতাদেরকে মোহিত করেন।

আর্টা-র উদ্যোক্তা মোহাম্মেদ মুনিম বলেন, আমি অভিনন্দন জানাই আর্টা ২০২৩-এর সকল বিজয়ী ও ফাইনালিস্টদের- আপনারা সকলেই যুক্তরাজ্যের রেস্টুরেন্ট শিল্পের গৌরব। এশিয়ার রেস্টুরেন্ট ও টেকএওয়ে ইন্ডাস্ট্রিতে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথম ও অগ্রগন্য পুরষ্কার হিসেবে আর্টা আপনাদের অসামান্য ধৈর্য, সাহস ও প্রচেষ্টাকে স্যালুট জানায়। নানা বাধাবিপত্তি অতিক্রম করেও আপনারা সারা যুক্তরাজ্য জুড়ে ক্রেতাদের চাহিদা পূরন করে গিয়েছেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী, রাষ্ট্রদূত, ও সম্মানিত অতিথিবৃন্দ- যারা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমি তাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই।

যুক্তরাজ্যের এই জনপ্রিয় এশিয়ান রেস্টুরেন্ট শিল্প যা গত কয়েক বছরে কর্মী সংকট ও কোভিড প্যানডেমিকের মতো বাধার মোকাবেলা করেছে তা বর্তমানে নতুন এক বাধার সম্মুখীন- জীবনযাত্রার মূল্যবৃদ্ধি। একদিকে কাঁচামাল, রান্নার উপাদান ও এনার্জি বিল সা¤প্রতিক সময়ে বেশ বেড়ে চলছে, আর অন্যদিকে ক্রেতাদের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে। এরকম বিরূপ পরিস্থিতিতেও যুক্তরাজ্যের যেসকল রেস্টুরেন্ট ও টেকএওয়ে নিরলসভাবে ক্রেতাদের প্রত্যাশা অতিক্রম করে যাচ্ছে তাদের সেবা দিয়ে, আর্টা আরেকবার তাদের সম্মান জানালো।

লন্ডনের প্রযুক্তিবিষয়ক মন্ত্রী পল স্কালি আর্টা-কে কারি বিষয়ক পুরষ্কারের বিশ্বকাপ হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী আর্টা সম্পর্কে বলেন, এটি একেবারেই অনন্য একটি আয়োজন। এশিয়ান রন্ধনশিল্পের সামগ্রিক অর্জনের উদযাপন করে আর্টা- যেখানে এ বছর যুক্ত হয়েছে জাপানী, কোরিয়ান, শ্রীলংকান ও অবশ্যই ব্রিটিশ কারি রান্নার শিল্প। আমি ব্যক্তিগতভাবে আর্টা ও এর উদ্ভাবনী উদ্যোক্তা জনাব সালিক-কে অভিবাদন জানাই।

এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকএওয়ে অ্যাওয়ার্ড ২০২৩-এ বিজয়ীরা হলেন, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্সঃ দ্য মিলনরো বাল্টি রেস্টুরেন্ট, রোশডেল, ওল্ডহ্যাম ন্যাশনাল শেফ অফ দ্য ইয়ারঃ দ্য চেকার্স ইন্ডিয়ান লাউঞ্জ, গ্রেট বেøকেনহ্যাম, ইপ্সউইচ, ন্যাশনাল টেকএওয়ে অফ দ্য ইয়ারঃ খানি খানা, চেমসফোর্ড, নিউকামার অফ দ্য ইয়ারঃ কোকো বাফেট, ওয়েস্টন-সুপার-মেয়ার, ফাইন ডাইন রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ ডাইনিং রুম, শিয়ারনেস, রোচেস্টার, স্ট্রিট ফুড রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ মাই ডেলহি, নিউক্যাসল আপন টাইন, জাপানিজ রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ মানেকি রামেন, ওরচেস্টার, কোরিয়ান রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ ইওরি, পিকাডিলি সার্কাস, লন্ডন,শ্রীলংকান রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ কলম্বো কিচেন রেস্টুরেন্ট, ওরচেস্টার পার্ক, কিংস্টন আপন টাইন, ইউরোপিয়ান রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারঃ তামাশা, প্লায়া বøাঙ্কা, স্পেন, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- নর্দার্ন আয়ারল্যান্ডঃ নু ডেলহি রেস্টুরেন্ট লাউঞ্জ, বেলফাস্ট, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- ওয়েলসঃ বেলফই, কারমারথেন, সোয়ানসি, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- নর্থ ওয়েস্টঃ দ্য মিলনরো বাল্টি রেস্টুরেন্ট, রোশডেল, ওল্ডহ্যাম, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- ওয়েস্ট মিডল্যান্ডসঃ শিফনাল বাল্টি, শিফনাল, টেলফোর্ড, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- ইস্ট মিডল্যান্ডসঃ নাজরিন, কেটেরিং, নর্থহ্যাম্পটন, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- হার্টফোর্ডশায়ারঃ কিউমিন বার এন্ড রেস্টুরেন্ট, ব্রক্সবোর্ন, এনফিল্ড, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- এসেক্সঃ সিনামন, এপিং, চেমসফোর্ড, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সারেঃ তারানা, লিংফিল্ড, রেডহিল, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সাউথ সেন্ট্রালঃ জলপরী অফ উডলি, উডলি, রিডিং, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- নর্থ লন্ডনঃ দ্য রাজদূত, হ্যাম্পস্টিড, লন্ডন, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সাউথ লন্ডনঃ সাকা মাকা, হিদার গ্রীন, লন্ডন, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- ওয়েস্ট লন্ডনঃ দুর্বার তান্দুরি রেস্টুরেন্ট, বেইজওয়াটার, লন্ডন, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সাউথ ওয়েস্টঃ ডাকু, ফলমাউথ, ট্রæরো, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- সাসেক্সঃ তামাশা, লিনফিল্ড, রেডহিল, রিজিওনাল রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার- নর্থ ইস্টঃ রাভাল ইন্ডিয়ান ব্রেসারি এন্ড বার, গেটসহেড, নিউক্যাসল আপন টাইন, রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- নর্থ ইস্টঃ বাল্টি হাট, লিনথ্রোপ, ক্লিভল্যান্ড, রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- নর্থ ওয়েস্টঃ ব্র্যাডশ তান্দুরি, ব্র্যাডশ, বোল্টন, রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- ওয়েস্ট মিডল্যান্ডসঃ চাটনি এক্সপ্রেস, ক্যাসল ব্রমউইচ, বার্মিংহাম, রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- এসেক্সঃ খানি খানা, চেমসফোর্ড, রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- সারেঃ মোহিনি বাল্টি হাউজ, কারশ্যাল্টন, সাটন, রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- কেন্টঃ শের-এ-বাংলা, লংফিল্ড, ডার্টফোর্ড, রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- ইস্ট এংলিয়াঃ ইস্টার্ন স্পাইস ইপ্সউইচ, সাফোক, ইপ্সউইচ, রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- ইস্ট মিডল্যান্ডসঃ মিয়াহ’স টেকএওয়ে, হিনর, ডার্বি, রিজিওনাল টেকএওয়ে অফ দ্য ইয়ার- ওয়েলসঃ কালিমির্চ, ব্যারি, কার্ডিফ, শেফ অফ দ্য ইয়ার- ওয়েলসঃ এলাইচি, কারমার্থেন, সোয়ানসি, শেফ অফ দ্য ইয়ার- ইস্ট এংলিয়াঃ দ্য চেকার্স ইন্ডিয়ান লাউঞ্জ, গ্রেট বø্যাকেনহ্যাম, ইপ্সউইচ, শেফ অফ দ্য ইয়ার- ইস্ট লন্ডনঃ দ্য এমপ্রেস, হোয়াইটচ্যাপেল, ইস্ট লন্ডন, শেফ অফ দ্য ইয়ার- সাউথ ওয়েস্টঃ স্পাইস ক্লাব, ব্রিজওয়াটার, টন্টন, শেফ অফ দ্য ইয়ার- সারেঃ ইন্ডিয়ান প্যানারোমা, ইস্ট মোজলি, কিংস্টন আপন টেমস, শেফ অফ দ্য ইয়ার- হার্টফোর্ডশায়ারঃ রুবি, হার্টফোর্ড, স্টিভেনেজ। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top