|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইউকে জমিয়তের কাউন্সিল সফলের লক্ষ্যে ওয়েষ্ট লন্ডন জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউকে জমিয়তের কাউন্সিল সফলের লক্ষ্যে ওয়েষ্ট লন্ডন জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কাউন্সিল অধিবেশন সফলের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর বুধবার বিকেলে ওয়েস্ট লন্ডন জমিয়তের উদ্যোগে ওয়েষ্ট লন্ডনের মিলব্যাংক রেস্টুরেন্ট এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন ইউকে জমিয়ত ওয়েস্ট লন্ডন শাখার সভাপতি হাফিজ মাওলানা মিজানুর রহমান। সভা পরিচালনা করেন ইউকে জমিয়ত ওয়েস্ট লন্ডন শাখার সেক্রেটারী মাওলানা শামছুল ইসলাম।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ থেকে আগত জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার প্রিন্সিপাল ও জমিয়ত নেতা মাওলানা শিব্বির আহমদ, ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ,কোষাধ্যক্ষ হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ,লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই।
আলোচনায় অংশগ্রহণ করেন ইউকে জমিয়ত ওয়েষ্ট লন্ডন শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আজিজুল ইসলাম,ওয়েলফেয়ার সেক্রেটারি আজিজ আহমদ ও সাংবাদিক খালেদ মাসুদ রণী প্রমুখ৷
মাওলানা সৈয়দ তামীম আহমদ তাঁর বক্তব্যে বলেন, ইউকে জমিয়তের বিগত কাউন্সিল অধিবেশনে আমাদের ইউকে জমিয়তের প্রধান মুরুব্বি শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রাহঃ) সহ দেশ-বিদেশের বহু সংখ্যক বুজুর্গ উলামায়ে কেরাম সমুপস্থিত ছিলেন। তাঁদের অনেকেই আজ দুনিয়াতে নেই। কিন্তু আমার বিশ্বাস তাঁদের রুহানী দোয়া আমাদের সাথে রয়েছে। আল্লাহ যেন আমাদের আকাবীর দের কবর কে জান্নাতের বাগান বানিয়ে দেন।
মাওলানা সৈয়দ তামীম আহমদ তাঁর বক্তব্যে বলেন, কাউন্সিল অধিবেশনকে সফল করে তোলা আমাদের জন্য সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেন্জ। আমাদের সকলকে দাওয়াতী কাজে বিশেষ ভাবে মনোযোগ দিতে হবে।
মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী বলেন, ইউকে জমিয়তের শতবার্ষিকী সম্মেলন আয়োজন ও বাস্তবধর্মী বিভিন্ন কার্যক্রম আমাদের সকলকে অনুপ্রাণিত করে থাকে। তিনি জমিয়তের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আগামী ১৫ অক্টোবর রবিবার লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিতব্য কাউন্সিল অধিবেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জমিয়তের কার্যক্রমকে ইউকের জমীনে আরো বেগবান করার আহবান জানান।
সভায় বক্তারা বর্তমান সময়ের প্রেক্ষাপটে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের আগামী কাউন্সিল অধিবেশনের গুরুত্ব তুলে ধরে কাউন্সিল অধিবেশনকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। জমিয়ত নেতা হাফিজ হুসাইন আহমদের মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের পরিসমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top