লন্ডনে ইসলামী বই মেলা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩
লন্ডনে আল- কুরআন একাডেমির উদ্যোগে ১৩ তম ইসলামী বই মেলার এক প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার পূর্ব লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন আল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড: হাফেজ মনির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং এম এ মামুনের পরিচালনায় সভায় আগামী ২৮- ২৯ ও ৩০শে অক্টোবর অনুষ্ঠিতব্য ইসলামী বইমেলা সফল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মামুন আল-আজমী, একাউন্টেন্ট মুজিবুর রহমান, মোহাম্মদ আব্দুল লতিফ, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন,কবি শিহাবুজ্জামান কামাল, মাওলানা এ কে মওদুদ হাসান,রুহুল আমিন আকন্দ,কাজী শাহিন,খায়রুল হাসান,আব্দুল হামিদ প্রমুখ।
এবারের বই মেলায় ছোট বড় সবার জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় প্রোগ্রামের সম্ভার। প্রতি বছরের মত এবার ও পেন্সিল ম্যাগাজিন প্রকাশিত হবে। বই মেলায় স্টল দিতে এবং ম্যাগাজিনে বিজ্ঞান দিতে আগ্রহীরা এম এ মামুন ০৭ ৫০৬ ৩৭৯ ৩৯০ এই যোগাযোগ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

