শফিকুর রহমান চৌধুরীকে সিলেট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চান যুক্তরাজ্য প্রবাসী
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে সিলেট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চান যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ- ওসমানীনগরবাসী। তারা প্রবাসীদের শফিক চৌধুরীকে প্রবাসীদের কন্ঠস্বর হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে বলেন, শফিক চৌধুরীকে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দিলে তিনি যে কোন প্রার্থীর চেয়ে দিগুণ ভোট পেয়ে বিজয়ী হবেন।
গত ১০ সেপ্টেম্বর রবিবার শত শত প্রবাসীদের উপস্থিতিতে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগ) এর বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত সমেবেশে বক্তারা এসব কথা বলেছেন।
বক্তারা আরও বলেন, শফিক চৌধুরী সংসদ সদস্য হলে যুক্তরাজ্য প্রবাসীদের পাশাপাশি বহির্বিশ্বের বাঙালিরা ও উপকৃত হবেন। তিনি প্রবাসী বাঙালিদের সমস্যা, সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরতে পারবেন। শফিকুর রহমান চৌধুরী প্রবাসীদের আপনজন, দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন, তাই তিনি প্রবাসী বাঙালিদের সমস্যা বুঝেন এবং জানেন। তিনিই কন্ঠস্বর হয়ে প্রবাসীদের অধিকারের জন্য লড়বেন।
তারা বলেন, প্রবাসীদের অধিকার আদায়ে তিনি বিগত দিনে জাতীয় সংসদে সোচ্চার ছিলেন। অনেক অধিকার ও আদায় করেছেন। প্রবাসী বাঙালিদের সুখ- দু:খের সাথী হিসেবে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে শফিক চৌধুরীকে আবার জাতীয় সংসদে প্রয়োজন।
এতে প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারপারসন আনহার মিয়ার সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ এবং জনসংযোগ সম্পাদক রবিন পালের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, সহ সভাপতি শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক চেয়ারপারসন আজাদ বক্ত চৌধুরী, সাবেক চেয়ারপারসন মাসুদ আহমেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি মোশাহিদ আলী বেলাল, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মশনু, হারুনুর রশিদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আনসার মিয়া, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ, আব্দুল হামিদ শিকদার, মানিক মিয়া, সভাপতি মতছির খান, পোটসমাউথ আওয়ামী লীগ সভাপতি আছাব আলী, কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দুছ আলী, নর্থহ্যামটন আওয়ামী লীগের সভাপতি এম এ রুফ, নরউইচ আওয়ামী লীগের সভাপতি ফলিক মিয়া সালিক, লুটন আওয়ামী লীগের সহ সভাপতি এম এ রকিব, চেশিয়ার নর্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের লুকমান, উত্তর বিশ্বনাথ কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অধ্যাপক ফরিদ আহমেদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সহ সভাপতি শাহ জয়নাল আবেদীন, ট্রেজারার আজম খান, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক, প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক তাজির উদ্দিন মান্নান, সাবেক জয়েন্ট ট্রেজারার আনসার আলী, আওলাদ আলী, সাবেক সহ সভাপতি মানিক খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, লন্ডন আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল হক, সৈয়দ এহসান, যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, সাংগঠনিক আব্দুল হেলাল সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল হান্নান, কমিউনিটি নেতা মামুন কবির চৌধুরী, সোনা মিয়া, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাদেক আলী শিপু, আওয়ামী লীগ নেতা তোরন মিয়া, আব্বাস উদ্দিন, গিয়াস মিয়া, শরীফ আহমদ, দারা মিয়া, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহ সভাপতি মজনু মিয়া, শামসাদুর রহমান রাহিন, মতব্বর আলী মতব, আফজাল আহমদ, রাজু মনতর, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, সাজন খান, আবুল লেইস, আওয়ামী লীগ নেতা এডভোকেট মুজিব, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক চন্দন মিয়া, সেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ, কৃষকলীগের সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক এম এ আলী, তাতী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক সিজিল মিয়া, সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মোজাহিদ আলী লিটন, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সারওয়ার কবির, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়াদ আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

